West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
চোরবাগানকাণ্ড থেকে শিক্ষা। বিসর্জনের সময় বিপত্তি এড়াতে কড়া পদক্ষেপ সরকারের। কলকাতা-হাওড়া-ব্যারাকপুর-চন্দননগরে তদারকিতে ১৮ IPS. বিসর্জন-তদারকিতে ১৮ IPS
LIVE

Background
কাল বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫টা ভোট পাব। ওদের মধ্যে ৬৪জন হাত তোলার জন্য বসে আছে। দাবি করলেন শুভেন্দু অধিকারী। নাম না করে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের দিকেই ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী?
কুণাল ঘোষ পাল্টা বলেছেন, মুখ্যমন্ত্রীও নিশ্চিত, বালিশ শিবিরে যেগুলো রয়েছে, ওগুলো বিজেপির দালাল। যদিও ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের শিবিরের বিধায়ক, আখরুজ্জামানের দাবি, বিজেপির সঙ্গে থাকার কোনও প্রশ্ন নেই।
এদিকে, পশ্চিমবঙ্গে রক্তপাতহীন ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানালেন অমিত শাহ । 'একজনেরও মৃত্যু ছাড়া ভোট করানোটা কেন্দ্রীয় বাহিনীর সাফল্য'। দিল্লিতে পুলিশ মেমোরিয়ালের অনুষ্ঠানে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে এই নিয়ে চারবার। জবাব দেওয়ার জন্য লোকসভার সচিবালয়ের কাছে আরও ২ সপ্তাহ সময় চাইল NCPI. দুর্গাপুজোর ছুটির কারণেই সময় চাওয়া হয়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও লোকসভার সচিবালয় থেকে চিঠির পাল্টা কোনও প্রতিক্রিয়া আসেনি।
নিউটাউনের বিশ্ব বাংলা গেটের রেস্তোরাঁয় আগুন
অল্পের জন্য ফের বড় দুর্ঘটনা থেকে রক্ষা। হঠাৎ নিউটাউনের বিশ্ব বাংলা গেটের রেস্তোরাঁয় আগুন। কিছুক্ষণের মধ্যেই দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে।
কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা । মারধরের ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে বিজেপি নেতা





















