এক্সপ্লোর

West Bengal Terrorist Link: বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? বাংলাদেশে চলত প্রশিক্ষণ? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!

Pakistan-Bangladesh Terrorist Link:পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। যার সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে এরা যোগাযোগ রাখত।

আবির দত্ত, কলকাতা: আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? মুর্শিদাবাদ থেকে ধৃত একজন বাংলাদেশে গিয়ে  জঙ্গি প্রশিক্ষণও নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ২ জন। গতকাল গুয়াহাটি আদালতে তোলার পর ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। যার সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে এরা যোগাযোগ রাখত। এদের মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে।                                                                          

এর আগে অসম পুলিশ জানায়, ভারতজুড়ে স্লিপার সেল তৈরি করতে গত নভেম্বরে বাংলাদেশ থেকে আসে রাজশাহির বাসিন্দা মহম্মদ সাদ রাডি। অসম, পশ্চিমবঙ্গ ও কেরলে গিয়ে সে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লা বাংলার স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। তদন্তকারীদের দাবি, ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির 'চিকেনস নেক'। যা উদ্বেগ বাড়িয়েছে। 

আরও পড়ুন, ক্রিসমাসের বাজারে জনজোয়ারকে পিষল গাড়ি, জার্মানিতে রক্তস্রোত, জারি হাই অ্যালার্ট

পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। যাদের মধ্য়ে রয়েছে, মুর্শিদাবাদের দুজন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, তদন্তকারীরা জানতে পেরেছেন, ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির 'চিকেনস নেক'! অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্য়ান্ড এবং অরুণাচল প্রদেশ--উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য়কে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। তাই এখানে জঙ্গিদের নজর মানে, পরিস্থিতি বিপজ্জনক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget