এক্সপ্লোর

West Bengal Police : রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে

West Bengal Police Transfer : রাজ্য পুলিশে ফের রদবদল। ৩৩ জন IPS অফিসারের বদলি করা হল। ADG CID পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী , কলকাতা : ফের রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। এক নির্দেশে ৩৩ জন আইপিএস (IPS) অফিসারের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই রদবদলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের দফতরেও পরিবর্তন করা হয়েছে। 

 সুপ্রতিম সরকারকে বদলি

সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ADG, CID পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ADG, টেলিকম পদে পাঠানো হয়েছে। রাজ্যের গোয়েন্দা দফতর প্রধান ছিলেন সুপ্রতিম সরকার। নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। 

 বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার বদল 

এছাড়া বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্বকে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার (CP) হিসেবে দায়িত্ব পাচ্ছেন অমিত কুমার রাঠৌর।জেলার পুলিশ প্রশাসনেও একাধিক পরিবর্তন হয়েছে। কোচবিহারের নতুন পুলিশ সুপার (SP) হিসেবে নিয়োগ করা হয়েছে মণীশ জোশীকে। অন্যদিকে দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন জগন্নাথ রাও শ্রীকান্ত।       

বারুইপুর-কাণ্ডের পর সেখানেও পুলিশে রদবদল

বারুইপুর-কাণ্ডের পর সেখানেও পুলিশের রদবদল করা হয়েছে। বারুইপুরের অ্যাডিশনাল SP জোনাল পদ থেকে পিনাকি দত্তকে বদলে আনা হল বারুইপুরের অ্যাডিশনাল SP DIB পদে। বারুইপুর-কাণ্ডে, SIT-এর মাথায় রয়েছেন তিনিই। 

এর আগে বারুইপুর-কাণ্ডে, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল SP অতীশ বিশ্বাসকে আনা হয়েছিল দায়িত্বে। বিশেষত বারুইপুরে কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকে আনা হয়েছিল। এবার সেই অতীশ বিশ্বাসকেই অ্যাডিশনাল SP জোনাল পদের দায়িত্ব দেওয়া হল। 

মূলত বারুইপুর-কাণ্ডের জেরে আইনশৃঙ্খলাজনিত সমস্যার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায়, তারই জেরে এই বদলি বলে মনে করছে পুলিশ মহলের একাংশ। যদিও পুলিশের দাবি গোটাটাই রুটিন বদলি।

নিচে বদলি সংক্রান্ত সম্পূর্ণ তালিকায় দেওয়া হল

পশ্চিমবঙ্গে IPS ও WBPS অফিসারদের বদলির তালিকা  

ক্র. নং অফিসারের নাম বর্তমান পদ নতুন পদ
১ নটরাজন রমেশ বাবু, IPS ডিরেক্টর জেনারেল, কারা সংশোধন দফতর ডিরেক্টর জেনারেল ও আইজিপি, CID (অতিরিক্ত দায়িত্বে কারা সংশোধন দফতরের ডিজি)
২ সুপ্রতিম সরকার, IPS অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও আইজিপি, CID (অতিরিক্ত দায়িত্বে ADG, IB) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, টেলিকমিউনিকেশন
৩ কে. জয়রামন, IPS ADG ও IGP, উত্তরবঙ্গ অঞ্চল ডিরেক্টর, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস
৪ ত্রিপুরারি অথর্ব, IPS পুলিশ কমিশনার, বিধাননগর ADG, ট্রাফিক ও রোড সেফটি
৫ আনন্দ কুমার, IPS ADG ও IGP, লিগ্যাল ADG ও IGP, পশ্চিমাঞ্চল (Western Zone)
৬ বিশাল গর্গ, IPS ADG ও IGP, পশ্চিমাঞ্চল ADG ও IGP, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)
৭ প্রবীণ কুমার ত্রিপাঠী, IPS আইজি, STF আইজি, হোম গার্ড
৮ সুকেশ কুমার জৈন, IPS আইজি, CCW আইজি, উত্তরবঙ্গ অঞ্চল
৯ সুধীর কুমার নীলকান্তম, IPS আইজি, CIF আইজি, STF
১০ রাঠোর অমিতকুমার ভারত, IPS ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ পুলিশ কমিশনার, বিধাননগর (DIG পদমর্যাদায়)
১১ ডেভিড ইভান লেপচা, IPS ডিআইজি, ট্রাফিক ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ
১২ ভি. এস. আর. অনন্তনাগ, IPS যুগ্ম পুলিশ কমিশনার (প্রশাসন), কলকাতা একই পদে থেকে অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার, STF
১৩ দীনেশ কুমার, IPS যুগ্ম পুলিশ কমিশনার, SIT, কলকাতা ডিআইজি, বারাসাত রেঞ্জ (অতিরিক্ত দায়িত্বে DIG, STF)
১৪ প্রদীপ কুমার যাদব, IPS DC, ৪র্থ ব্যাটালিয়ন, কলকাতা ডিসি, সাইবার, কলকাতা
১৫ অরিন্দম সরকার, IPS DC, KAP ২য় ব্যাটালিয়ন ডিসি, পূর্ব বিভাগ, কলকাতা পুলিশ
১৬ বিশপ সরকার, IPS এসপি, STF কমান্ড্যান্ট, নারায়ণী ব্যাটালিয়ন, কোচবিহার
১৭ ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথরাও, IPS ডিসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা এসপি, দার্জিলিং
১৮ প্রতীক্ষা ঝাড়খারিয়া, IPS এসপি, দার্জিলিং ডিসি, KAP ১ম ব্যাটালিয়ন
১৯ জসপ্রীত সিং, IPS এসপি, কোচবিহার এসপি, CCW, পশ্চিমবঙ্গ

 

ক্র. নং অফিসারের নাম বর্তমান পদ নতুন পদ
২০ অম্লান কুসুম ঘোষ, IPS ডিসি (উত্তর), হাওড়া পুলিশ কমিশনারেট (ডিসি, STF হিসেবে মনোনীত) ডিসি (উত্তর), হাওড়া পুলিশ কমিশনারেট পদেই বহাল
২১ সৌম্যদীপ ভট্টাচার্য, IPS এসপি, STF, মালদা কমান্ড্যান্ট, SAP ১ম ব্যাটালিয়ন
২২ পলাশ চন্দ্র ঢালি, IPS এসপি, STF, পশ্চিমবঙ্গ কমান্ড্যান্ট, SSF, ব্যারাকপুর
২৩ মনীশ জোশী, IPS ডিসি, ট্রাফিক, কলকাতা এসপি, কোচবিহার
২৪ অম্লান ঘোষ, IPS সিনিয়র স্টাফ অফিসার, হোম গার্ড অর্গানাইজেশন এসপি, STF (উত্তরবঙ্গ)
২৫ রাজীব কুমার, IPS কমান্ড্যান্ট, SAP ১ম ব্যাটালিয়ন ডিসি, STF, কলকাতা
২৬ সিদ্ধার্থ ধাপোলা, IPS ডিসি, KAP ৪র্থ ব্যাটালিয়ন এসপি, STF, পশ্চিমবঙ্গ
২৭ সামির আহমেদ, IPS ডিসি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কমান্ড্যান্ট, RAF ব্যাটালিয়ন, দাবগ্রাম, শিলিগুড়ি
২৮ স্পর্শা নিলাঙ্গি, IPS ডিসি, সাইবার, কলকাতা পুলিশ ডিসি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), কলকাতা
২৯ পিনাকী দত্ত, WBPS অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), বারুইপুর পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, DIB, বারুইপুর পুলিশ জেলা
৩০ সৌমিক সেনগুপ্ত, WBPS অতিরিক্ত পুলিশ সুপার, DIB, বারুইপুর পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, CCW, পশ্চিমবঙ্গ
৩১ অতীশ বিশ্বাস, WBPS অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), পূর্ব মেদিনীপুর অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), বারুইপুর পুলিশ জেলা
৩২ শ্যামল কুমার মণ্ডল, WBPS অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবন পুলিশ জেলা (মনোনীত) অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), পূর্ব মেদিনীপুর
৩৩ অগ্নীশ্বর চৌধুরী, WBPS অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), পূর্ব মেদিনীপুর অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল), সুন্দরবন পুলিশ জেলা

                    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget