এক্সপ্লোর

BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...

Municipality Election 2026 : ২০২১-এ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল এরকমই দলবদলের খেলা। এবার পুরভোটের আগে কী করবে বিজেপি ?

কলকাতা : তৃণমূল ভেঙে খানখান হয়ে যাওয়ার পর, অনেক নেতাই বিজেপির শিবিরে আসতে মরিয়া। প্রশ্ন উঠছে, বিজেপি কি তাঁদের নেবে ? ২০২১-এ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল এরকমই দলবদলের খেলা। এবার পুরভোটের আগে কী করবে বিজেপি ?

কলকাতা পুরভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া NCPI। কিন্তু এখনও হাত ধরতে রাজি নয় বিজেপি। তৃণমূল ভেঙে খানখান হয়ে যাওয়ার পর, অনেক নেতাই বিজেপির শিবিরে আসতে মরিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপি কি তাঁদের নেবে ? রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, "NCPI একটা নতুন দল তৈরি হয়েছে। তারা NDA-তে সামিল হয়েছে। কিন্তু ওটা তো দিল্লিতে। প্রায় ১৫০০ কিলোমিটার দূর।" অন্যদিকে, NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) কাকলি ঘোষ দস্তিদার বলেন, "মতবাদের দূরত্ব হয় না। নীতির দূরত্ব হয় না।"

২০২১-এ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল এরকমই দলবদলের খেলা। দলের নিচু স্তর থেকে হেভিওয়েট... তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িকের সাক্ষী হয়েছিল গোটা দেশ। রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো একাধিক তৎকালীন হেভিওয়েট তৃণমূল নেতা চাটার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। 

আবার রাজ্যে বসেই বিজেপির দরজায় কড়া নেড়েছিলেন দীপালি বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়, সুনীল সিং-এর মতো তৃণমূল নেতারা। তৃণমূল থেকে আসা সিংহভাগ হেভিওয়েট নেতাকেই ২০২১ সালে বিধানসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দেখা যায়, তৃণমূলের ঘর ভাঙার এই খেলায় সেই সময় সাময়িকভাবে লাভবান হলেও, বিধানসভা ভোটে এই দলবদলুদের কার্যত সবাই পরাজিত হয়। এবার পুরভোটের আগে কি করবে বিজেপি ?

এ প্রসঙ্গে শীর্ষস্তরের এক বিজেপি নেতা বলেন, "আরে থাক না NCPI হোক, RJD হোক, সমাজবাদী পার্টি হোক...তাতে আমার কী যায় আসে। এদের দেখে মানুষ একটা ভোট দেবে না। এদের সঙ্গে যত দূরত্ব থাকবে, তত আপনি সেফ আছেন। এদের নিয়ে রাজনীতি করা যাবে না। একেবারে না। অসম্ভব। হতেই পারে না। এদের নিয়ে আপনি রাস্তায় নামলে মানুষ আপনার ওপর থুতু ফেলবে। আরে এরা তো চোর। এরাই তো সব লুঠেপুটে শেষ করেছে। ওদের মানুষ ভোট দেবে ?"

অন্যদিকে বিধায়ক কুণাল ঘোষ ( 'কালীঘাট-তৃণমূল'-এর) বলেন, "আমি পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক তাঁরা প্রার্থী দেবেন। মানুষের সমর্থনে তাঁরা জিতবেন। এর বাইরে কে কী করছে এগুলো আমাদের আলোচ্যের মধ্যে পড়ছে না। ওই তো বিচিত্র পরচুলা...ওঁর দু'-চারজন কাউন্সিলরকে নাচাচ্ছেন NCPI-তে দাঁড়াতে। দাঁড়াবে। জমানত যাবে।" এখন প্রশ্ন হল, ২০২১ সালের বিধানসভা ভোট থেকে কি এবারের পুরভোটে শিক্ষা নেবে বিজেপি ? দলবদল হবে, কি হবে না ? তৃণমূলের কোনও প্রাক্তন নেতা বা কাউন্সিলরকে বিজেপি প্রার্থী করবে, কি করবে না ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget