এক্সপ্লোর

West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?

Bengal News : বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে, একের পর এক রাজনৈতিক চমকের সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী।

আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা : এবার কি 'NCPI' সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে ? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপি সাংসদ হয়ে যেতে পারেন ? রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই জল্পনা। এই নিয়ে বিজেপি কী বলছে ? কালীঘাট তৃণমূলেরই বা প্রতিক্রিয়া কী ?

ঘুরপথে, রাখঢাক রেখে, কাছে টানার সমাপ্তি। এবার সবটাই সামনাসামনি। তৃণমূলের সদ্য প্রাক্তন তিন রাজ্যসভার সাংসদকে দলে নিয়ে তাঁদের ইস্তফার ফলে খালি হওয়া আসনে, তাঁদেরই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। এবার কি লোকসভাতেও বিজেপি যা করবে, তা সরাসরি ? পশ্চিমবঙ্গে ভরাডুবির পর প্রথমে তৃণমূলের বিধায়কদের মধ্য়ে বিদ্রোহ। তৈরি হয়েছে 'ঋতব্রত-তৃণমূল।' এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা 'NCPI' বলে একটি দলে মিশে যান। যাঁরা সরাসরি বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থনের ঘোষণা করেন। এবার কি 'NCPI' সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে ? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপি সাংসদ হয়ে যেতে পারেন ? ২১ জুলাইয়ের পরই কি এমনটা হতে পারে ?

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, "এ তো বিশাল ব্যাপার, এরকম জল্পনা তৈরি হয়েছে। থাকুক একটু জল্পনা। আমাদের কিছু বলার নেই। আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু জানি না। আমার কাছে এই জিনিসের সত্যতা এই মুহূর্তে নেই।"

'কালীঘাট-তৃণমূল'-এর মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, "বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরে এদের সব বিবেক জাগরণ। প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় বিদ্রোহীদের ইস্তফা মডেল লোকসভায় নয় কেন ? তাহলে তো লোকসভায় ইস্তফা দেওয়া উচিত। লোকসভার ২০ জন অবিলম্বে ইস্তফা দিন। তাঁরা আছেন কোথায় ? NCPI না তৃণমূল, কোথায় আছেন?"

গত ২৪ এপ্রিল আম আদমি পার্টির ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৭ জন সাংসদ হঠাৎই বিজেপিতে যোগ দেন। সংখ্য়ায় দুই তৃতীয়াংশ হওয়ায় আইনগতভাবে বিজেপি-তে যোগ দিতেও কোনও অসুবিধা হয়নি। তৃণমূলের ২৮ জন লোকসভার সাংসদের মধ্য়ে ২০ জনই এখন NCPI-তে, বিজেপির শরিক ! এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যেতে পারে NCPI ?

অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "বিজেপি সবচেয়ে বেশি লাভবান হল তৃণমূলের এই ভাগাভাগিতে। কারণ, তাদের সামনে এখন অনেক বিল পাস করানোর ইচ্ছা। বিলগুলো তারা নিয়ে আসতে চলেছে। সেখানে সংখ্যা একটা বড় ব্যাপার। যে সংখ্যার কারণে তারা হেরে গিয়েছিল, আগামী দিনগুলিতে যাতে তা না হয় সেইটা তারা দেখবে। রাজ্যসভার সাংসদদের নিয়ে আসার ক্ষেত্রেও তাদের যেমন ইচ্ছা দেখা যাচ্ছে, ঠিক তেমন লোকসভার ক্ষেত্রেও তৃণমূলের এই ভাঙনটা তাদের কাজ দেবে। NCPI এনডিএ-তে যোগ করুক বা বিজেপিতে মার্জ করুক, আল্টিমেটলি বিজেপির সংখ্যা বাড়বে।" বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে, একের পর এক রাজনৈতিক চমকের সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। তাহলে কি আরও এক নতুন চমকের অপেক্ষা ?

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget