এক্সপ্লোর

West Bengal: বিজেপি করায় কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার! কাঠগড়ায় তৃণমূল

West Bengal News: তৃণমূলের বিরুদ্ধে মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচারের অভিযোগ করা হচ্ছে। যদিও সেই অভিযোগ মানতে চায়নি রাজ্যের শাসক দল।

কলকাতা: বিজেপি করায় কোচবিহারে (Cooch Behar) মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ! মাথাভাঙায় মহিলা বিজেপি (BJP) কর্মীকে 'বিবস্ত্র করে মার', তৃণমূলের (TMC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ, ২৫ জুন মারধরের পরে মহিলাকে বাড়িতে ফেলে রেখে যাওয়া হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে মহিলা বিজেপি কর্মীর উপর অত্যাচারের অভিযোগ করা হচ্ছে। যদিও সেই অভিযোগ মানতে চায়নি রাজ্যের শাসক দল। পারিবারিক অশান্তির জের, আর সেই দায় চাপানো হচ্ছে দলের ওপর, জড়িয়ে দেওয়া হচ্ছে রাজনীতি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। এই ঘটনায় ১ মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিবাদেই মহিলার উপরে হামলা, দাবি পুলিশ সূত্রে। 

গোটা ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে কোচবিহারে। লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। সাত দফায় ভোটের পর গত ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে এই রাজ্যে দারুণ ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে মোট ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। ১২টি আসন জিতেছে বিজেপি। সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী জিতেছেন একটি আসনে।

ভোট মিটে যাওয়ার পর থেকে অবশ্য বারবার শিরোনামে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসা। বিরোধীরা বারবার নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে। বলা হচ্ছে, অন্য কোনও রাজ্যে যেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা কার্যত বিরল, ব্যতিক্রমী, সেখানে বাংলায় কেন ভোটের ফলাফল ঘোষণার পর এত রাজনৈতিক হিংসার ঘটনা প্রকাশ্যে আসে? গত বিধানসভা ভোটের পর তো রাজ্যপালকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামলানোর জন্য কন্ট্রোল রুম খুলতে হয়েছিল রাজভবনে।

যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার এর দায় চাপিয়েছে বিরোধীদের ঘাড়ে। জানিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কলুষিত করার জন্য চক্রান্ত করছে বিজেপি।

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তা মানতে নারাজ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের হয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন।

সেই আবহেই এবার কোচবিহারে ফের রাজনৈতিক পারদ চড়ল ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে।

আরও পড়ুন: Box office 2024: 'ফাইটার' নাকি 'অযোগ্য', 'এটা আমাদের গল্প'.. টলি-বলি মিলিয়ে কোন ছবিগুলি দেখে ফেলতেই হবে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget