এক্সপ্লোর

CPM Book Stall : বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই ! CPM এর বই-বিপণি ভাঙচুর নিয়ে এবার নিন্দায় রাজ্যের RSS নেতা

বামেদের স্টল ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য গিয়েছে  বিজেপিরই মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্তের গলায়। এবার শুধু অর্থমন্ত্রী নন, অন্য সুর শোনা গেল আরএসএস নেতার গলাতেও। 

কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। ভারতবর্ষের হিন্দুরা বীরকে সম্মান করে, শৌর্ষকে সম্মান করে। ভারতবর্ষের মানুষ কাপুরুষতাকে ঘৃণা করে। দিকে দিকে বামেদের বুকস্টল ভাঙচুরের ঘটনায় এভাবেই প্রতিবাদ জানালেন RSS নেতা জিষ্ণু বসু।

পুজোয় বামেদের বুক স্টল ঘিরে দিকে দিকে অশান্তির ছবি সামনে এসেছে। রাজ্য়ে সিপিএমের বুক স্টল ভাঙচুর, রাজধানীতে ককরোচ জনতা পার্টির আন্দোলন, দুই ঘিরে, যখন উত্তপ্ত রাজনীতি, তারই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গিয়েছে মুখ্য়মন্ত্রীর মুখে । কাঁথিতে মহাষ্টমীর পুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁর মুখে শোনা যায়, ' যাদের বাবা-ঠাকুরদা চিনে থাকে, এদের থেকে খুব সাবধানে থাকবেন।' কিন্তু বামেদের স্টল ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য গিয়েছে  বিজেপিরই মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্তের গলায়। এবার শুধু অর্থমন্ত্রী নন, অন্য সুর শোনা গেল আরএসএস নেতার গলাতেও। 

পুজোয় সিপিএমের বুক স্টল, বিগত কয়েক দশক ধরে এই রাজ্য়ের পরিচিত ছবি। কিন্তু, এইবার, বিজেপি সরকারের আমলে এই স্টল ঘিরেই চড়ছে রাজনীতির পারদ। এই আবহেই এবার  তাৎপর্যপূর্ণ মন্তব্য় করলেন, RSS নেতা জিষ্ণু বসু।  তিনি বললেন, কারও বুকস্টল বন্ধ করার মধ্য়ে কোনও পৌরুষ নেই। ক্ষমতার দম্ভ নিয়ে যারা বিরোধীকে অত্য়াচার করে তারা কাপুরুষ। তিনি আপও বলেন, 'যারা এরকম ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে অন্য়ের আদর্শকে বলার অধিকার দিচ্ছেন না, বুকস্টল করতে দিচ্ছেন না, বুকস্টল ভেঙে দিচ্ছেন তারা ভারতবর্ষকেও বোঝেননি। তারা হিন্দুদের নাম নেওয়ার যোগ্য় নন। এটা হিন্দুত্বের বিরুদ্ধে, এটা হিন্দু ভাবনার বিরুদ্ধে। যাঁরা এ কাজ করছেন, তাঁরা প্রকারন্তরে একটা আদর্শবাদের একটা গভীর ক্ষতি করে যাচ্ছেন।  CPI(M)-এর বুকস্টল, CPI-এর বুকস্টল বা SUCI-এর বুকস্টল তাদের করার অধিকার আছে।'   

তাৎপর্যপূর্ণ মন্তব্য় শোনা গিয়েছে বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যর মুখেও। বামেদের স্টল ভাঙতে বুলডোজার নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করে শমীক বলেন, বুলডোজার নিয়ে চলে যাচ্ছে, এটাকে সমর্থন করব এটা কল্পনা করাও পাপ। এ ধরনের ঘটনার সঙ্গে কোনও বিজেপি কর্মী যদি যুক্ত থাকে, আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্য়বস্থা নেব । 

এই পরিস্থিতিতে, বুক স্টল বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। আগামীকাল বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Howrah Station: হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
Suvendu Adhikari: 'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget