এক্সপ্লোর

Jhargram SIR List: এ যেন উলটপুরাণ! ঝাড়গ্রামে SIR-এর চূড়ান্ত তালিকায় যোগ হল ৫ হাজারেরও বেশি ভোটারের নাম!

West Bengal SIR List: রাজ্যের বিভিন্ন জেলায় SIR এর চূড়ান্ত তালিকায় ভুরি ভুরি নাম বাদ গেলেও ঝড়গ্রামে বেড়েছে ভোটার সংখ্যা। কমিশন সূত্রে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৫ হাজার ২৮৭ জন ভোটারের নাম যোগ হয়েছে।

Jhargram SIR List: ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। বিভিন্ন জেলায় নাম বাদ গেছে বহু মানুষের। নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। আর এই দু'ক্ষেত্রের সংখ্যা মেলালে মোট নাম বাদ গেছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। 

এ তো গেল নাম বাদ পড়ার পরিসংখ্যান। রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআরের চূড়ান্ত তালিকায় ভুরি ভুরি নাম বাদ গেলেও ঝড়গ্রামে (Jhargram) যেন উলটপুরাণ। চূড়ান্ত তালিকায় ঝাড়গ্রামে বেড়েছে ভোটার সংখ্যা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআরের চূড়ান্ত তালিকায় ৫ হাজার ২৮৭ জন ভোটারের নাম যোগ হয়েছে। ভোটারের নাম যোগ হওয়ায় চূড়ান্ত তালিকায় ঝাড়গ্রামের ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন ভোটার। ঝাড়গ্রামে এখনও বিবেচনাধীন ৬ হাজার ৬২৬ জনের নাম। উল্লেখ্য, এসআইআরের খসড়া তালিকায় ঝাড়গ্রামে ৫২ হাজার ৭৮৬জনের নাম বাদ গিয়েছিল। 

এসআইআরের চূড়ান্ত তালিকা ঘোষণার দিন বিকেল ৫টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ গেছে। এছাড়াও বিবেচনাধীন রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। বলা হচ্ছে এরাই রয়েছে লজিকাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) তালিকায়।  

লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের কী ভবিষ্যৎ? 

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে এমন ৬০ লক্ষের বেশি ভোটারের (Voter) নথি যাচাই করবেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের সেই কথা মতোই চলছে কাজ। আজ সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছে যে নথি যাচাইয়ের পর যতটা যা নিষ্পত্তি হবে, ঠিক সেভাবেই নামগুলি প্রকাশ করে দেওয়া হবে।  
  
অন্যদিকে, ভোটের মুখে মতুয়া (Matua) গড়ে নাম বাদ গেছে বহু ভোটারের। নাকাশিপাড়ায় বাদ গেছে ৩১২৪ ও কৃষ্ণনগরে বাদ গেছে ৩০৭৬ ভোটারের নাম। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur) বলেন, "পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় ৯০ শতাংশ মতুয়াদের ভোট কাটা গেছে।" 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget