এক্সপ্লোর

SIR: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এর দিন পিছিয়ে যাচ্ছে? 'স্বাভাবিক নিয়মে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে', রিমাইন্ডার শুভেন্দুর

West Bengal SIR: ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল SIR-এর শুনানি পর্ব। শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।

বিজেন্দ্র সিংহ এবং বিটন চক্রবর্তী, কলকাতা: ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু সেই তারিখ কি পিছিয়ে যেতে পারে? সুপ্রিম কোর্টে এদিনের সওয়াল জবাবের পর তৈরি হয়েছে এমনই জল্পনা। এখনও এরাজ্যের প্রায় ৭০ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে, SIR সময়ে না হলে ৫ মে-র পর স্বাভাবিক নিয়মে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে বলে ফের একবার কার্যত রিমাইন্ডার দিয়েছেন শুভেন্দু অধিকারী।                       

২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল SIR-এর শুনানি পর্ব। শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। কিন্তু প্রশ্ন হল, তা কি হবে? নির্দিষ্ট সময়ে কি আদৌ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে?                

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের। ৭০-৭৫ লক্ষ। মাত্র ৪ দিন সময় আছে। জজসাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াব। আমরা ভাবছি। এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে। তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে।' 

বুধবার সুপ্রিম কোর্টে SIR-মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়ালে বলেন, সময় নিয়ে কোনও সমস্যা নেই। কিছু বাফার রাখুন। ১ কোটির বেশি মানুষের শুনানি অলরেডি হয়ে গেছে। যদি কারও শুনানি না হয়ে থাকে তাহলে বিচারব্যবস্থা রয়েছে। আমরা রয়েছি। তখন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা সময় বাড়িয়েছি। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুনানির পর ১ কোটি ৬ লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'সংবিধানে পরিষ্কার লেখা আছে ৫ মে, অর্থাৎ ৬০ মাসের মধ্যে নির্বাচিত সরকার তৈরি হবে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ৫ মে রাত ১২টার পর কাউকে চাইতে হবে না। কেউ বাধা দিলেও কিছু হবে না। কোনও জায়গায় হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কার্যকর হবে।' 

সোমবার শুনানির পর এই নিয়ে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয় কিনা সেটাই এখন দেখার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget