এক্সপ্লোর

West Bengal SIR: তুমুল তর্কাতর্কি! আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি! SIR আবহে AERO-BLO তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও

Purba Medinipur News: SIR আবহে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটা BDO অফিসে, চরম উত্তেজনা ছড়াল। প্রকাশ্যে এল একটি ভাইরাল ভিডিও। যেখানে একে অপরকে কার্যত আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা গেল খোদ BLO ও AERO-কে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : SIR আবহে AERO-BLO তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও। AERO সৃজিতকুমার মিশ্রর সঙ্গে BLO সঞ্জয় মিদ্যার তর্কাতর্কি। AERO-BLO সংঘাত ঘিরে হলদিয়ার সুতাহাটায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য। সুতাহাটা বিডিও অফিসে ১৩ জন নতুন ভোটারের ফর্ম জমা করেন, দাবি BLO-র। এক যোগে ১০ জন বাতিল সংক্রান্ত ফোনে মেসেজ পান, অভিযোগ BLO-র। বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই মারমুখী হয়ে ওঠেন AERO, অভিযোগ BLO-র। 

হঠাৎ করে বাতিলের কারণ জিজ্ঞাসা করাতেই উত্তপ্ত বাক্য বিনিময়, দাবি AERO-র। 'SIR প্রক্রিয়া নিয়ে আমরা চাপে আছি, দিনরাত এক করে কাজ করতে হচ্ছে। উনি হঠাৎ করে এসে জানতে চান কেন নামগুলো বাদ গেছে। তখন উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে সব মিটমাট হয়ে গেছে', বক্তব্য AERO তথা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৃজিতকুমার মিশ্রর। 

SIR আবহে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটা BDO অফিসে, চরম উত্তেজনা ছড়াল। প্রকাশ্যে এল একটি ভাইরাল ভিডিও। যেখানে একে অপরকে কার্যত আঙুল উঁচিয়ে শাসানি দিতে দেখা গেল খোদ BLO ও AERO-কে। ভোটার তালিকায় নাম তোলার নথি বাতিলকে কেন্দ্র করে, দুজনের মধ্যে শুরু হল তুমুল তর্কাতর্কি। যা ঘিরে জেলা রাজনীতিতেও পারদ চড়ল। 

তুমুল তর্কাতর্কি! আঙুল উঁচিয়ে একে অপরকে শাসানি! ভোটার তালিকায় নাম তোলার নথি বাতিলকে কেন্দ্র করে, এভাবেই উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের সুতাহাটা BDO অফিসে। ভাইরাল হয়েছে সেই সময়ের ভিডিও। সেখানে দেখা যায়, AEROP সৃজিতকুমার মিশ্র টেবিলে বসে ছিলেন। তখনই তাঁর দিকে এগিয়ে যান BLO সঞ্জয় মিদ্দা দাস। এরপরই শুরু হয় তুমুল তর্কাতর্কি। ভিডিওতে সুতাহাটা ব্লকের AERO সৃজিতকুমার মিশ্রকে দেখা যাচ্ছে, তিনি হলেন, ওই ব্লকেরই বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। যাঁর সঙ্গে তাঁর তুমুল বাকবিতণ্ডা হয়েছে, তিনি হলেন দুর্গাচকের BLO সঞ্জয় মিদ্যা দাস। দুর্গাচক নিউ পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক তিনি। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, SIR প্রক্রিয়া চলাকালীন, কোনও কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলে, কিম্বা নতুন ভোটারের নাম তালিকায় তুলতে গেলে, FORM-6 পূরণ করতে হয়। BLO সঞ্জয় মিদ্দার দাবি, নিয়ম অনুযায়ী হলদিয়া বিধানসভা কেন্দ্রের কুমারচক এলাকার ১৩ জন নতুন ভোটারের জন্য সুতাহাটা BDO অফিসে FORM-6 জমা করেন তিনি। কিন্তু অভিযোগ, এরপর ১৩ জনের মধ্যে, ১০ জনের মোবাইল ফোনে নথি বাতিলের মেসেজ আসে। কিন্তু কেন নথি বাতিল করা হল? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার, সুতাহাটা BDO অফিসে হাজির হন সঞ্জয় মিদ্যা। এরপরই দু-জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে AERO-র দাবি, SIR প্রক্রিয়ায় দিনরাত এক করে চলছে কাজ। এই আবহে, হঠাৎ করে জবাবদিহি চাইতে আসেন BLO. সেইসময়, কিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে থাকলেও, পরে বিষয়টি মিটে গেছে।

এই ইস্যুতে আবার বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করছে সিপিএম। সব মিলিয়ে, ভোটমুখী রাজ্যে BLO বনাম AERO-র এই ঘটনায়, রাজ্য-রাজনীতিতে নতুন করে চড়ছে পারদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget