এক্সপ্লোর

West Bengal State Budget : আজকের বাজেটে কী লক্ষ্য? রাজ্যবাসীর কোন কোন প্রত্যাশাপূরণ? যা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

State Budget 2026 : পরিবর্তনের জমানায় পাহাড়প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের। সকলেই তাকিয়ে বিজেপি শাসিত রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর দিকে।

কলকাতা : নতুন সরকারের প্রথম বাজেট। কী কী থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে? কোন কোন বিষয় পেতে পারে অগ্রাধিকার? শিল্প কি ফিরবে সিঙ্গুরে? নতুন করে স্বপ্ন দেখছে সারা রাজ্য। পরিবর্তনের জমানায় পাহাড়প্রমাণ প্রত্যাশা সাধারণ মানুষের। সকলেই তাকিয়ে বিজেপি শাসিত রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর দিকে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। কোনও বড় চমক অপেক্ষা করছে ? গত ১৭ তারিখ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, 'আমরা পুরোপুরি ভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, সামনের দিনে আমাদের লক্ষ্য হবে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিক ভাবে তৈরি করা যায়, সেটাই দেখতে হবে।'  তিনি আরও জানান, মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটা ভেবেচিন্তেই, একটা ব্যালেন্স করতে হবে। তবে রাজ্যের অর্থনীতিতে একটা দিশা দেখানোর ভরসা দিয়েছেন নতুন অর্থমন্ত্রী। 

পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসত আফগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা।

অন্যদিকে সাম্প্রতিক অতীতে টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'প্রথমত বলি, টাটাকে এখানে আনব আমরা।  আমাদের শিল্প ও পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন রাজ্য়ের অত্যন্ত সিনিয়র, ৫ বারের MLA তাপস রায়। শিল্প দফতরের টিমও ভাল রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। ' তাই সিঙ্গুর নিয়ে প্রত্যাশা রয়েছেই। আর কী কী বড় উপহার পান সাধারণ মানুষ জানা যাবে আজই ( ২২ জুন)। 

সকলের অপেক্ষা,  ডবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প-কর্মসংস্থান? অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু 
অধিকারীর সরকার? তা নিয়ে প্রত্যাশা বাড়ছে ক্রমশ।                                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget