এক্সপ্লোর

Howrah News: ডোমজুড়ে বসে আলকায়দার সঙ্গে সংযোগ! ভোপাল থেকে এসটিএফ হেফাজতে দুই বাংলাদেশি যুবক

Terror Activities: সন্দেহভাজন এক্রামুল হক এবং জমিরুদ্দিন আলি, দু’জনই বাংলাদেশের বাসিন্দা।

পার্থ প্রতিম ঘোষ, সুনীত হালদার, হাওড়া: জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশের ভোপাল থেকে বাংলায় আনা হল দুই জঙ্গিকে (Terror Activities)। ভোপালের জেলে বন্দি ছিলেন অভিযুক্তরা। সেখান থেকে তাঁদের এ রাজ্যে নিয়ে এসে হেফাজতে নিয়ে এল রাজ্য পুলিশের সন্ত্রাস দনমনকারী সংস্থা। বৃহস্পতিবার হাওড়া জেলা আদালতে তোলা হয় ওই দু’জনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Howrah News)।

জঙ্গি সন্দেহে ভোপাল থেকে রাজ্য়ে আনা হল দু'জনকে

কিছু দিন আগে, হাওড়ার বাঁকড়া এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই দু’জনের হদিশ পান এসটিএফ গোয়েন্দারা। নির্দিষ্ট সূত্র ধরে জানা যায়, সন্দেহভাজন এক্রামুল হক এবং জমিরুদ্দিন আলি, দু’জনই বাংলাদেশের বাসিন্দা। এ রাজ্যের হাওড়ার ডোমজুড় এলাকায় জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল তারা।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই দুই যুবক জঙ্গি সংগঠন আলকায়দার সঙ্গে যুক্ত ছিলেন।  বাকিদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের নাম উঠে আসে। সেই মতো সূত্র ধরে ভোপাল পৌঁছয় বাংলার এসটিএফ-এর একটি দল সেখানে গিয়ে জানা যায়, মধ্যপ্রদেশ এসটিএফ-এর হাতে আগেই গ্রেফতার হয়েছেন ওই দু’জন। জেলবন্দি রয়েছেন সেখানকার জেলে। এর পরই আদালতে আবেদন জানিয়ে তাঁদের এ রাজ্য়ে নিয়ে আসতে তৎপর হয় বাংলার এসটিএফ।

আরও পড়ুন: Siddiqullah Chowdhury: ‘মমতা জনপ্রিয়, অভিষেক উঠতি নেতা, আমার ক্রেজ গোটা বাংলায়’, মন্ত্রী সিদ্দিকুল্লার মন্তব্যে শোরগোল

বৃহস্পতিবার ধৃতদের হাওড়া জেলা আদালতে তোলা হয় সন্দেহভাজনদের। সেখানে ১২ দিনের হেফাজত হয়েছে ওই দু’জনকে। তবে বাংলায় থেকে য়ে ভাবে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়েছিল ওই দু’জন এবং সাম্প্রতিক কালে যে ভাবে সন্ত্রাসী কাজকর্মে বাংলার মাটিকে ব্যবহারের একের পর এক অভিযোগ উঠে এসেছে, তাতে চিন্তিত গোয়েন্দারা।

ধৃত দুই যুবক বাংলাদেশের বাসিন্দা বলে খবর

এর আগে, আলকায়দার সঙ্গে যুক্ত সন্দেহেই ডায়মন্ড হারবারের দুই যুবককে গ্রেফতার করা হয়ে। তাঁদের মধ্যে একজনের হদিশ মেলে মুম্বইয়ে। একই ভাবে, গত ১৭ অগাস্ট আবদুল রাকিব সরকার এবং কাজি আকানুল্লা নামের দুই যুবককে আলকায়দার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। লাগাতার এমন ঘটনাতেই উদ্বেগ বাড়ছে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget