এক্সপ্লোর

East Midnapore: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে পুড়ে গেল তৃণমূলের পার্টি অফিস

West Bengal: ভস্মীভূত তৃণমূল কর্মীদের ২টি দোকান। গতকাল রাত ১২টা নাগাদ চিনাদাড়ি গ্রামের পার্টি অফিসে আগুন লাগে।

ভগবানপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে পুড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। ভস্মীভূত তৃণমূল কর্মীদের ২টি দোকান। গতকাল রাত ১২টা নাগাদ চিনাদাড়ি গ্রামের পার্টি অফিসে আগুন লাগে। ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে। তাই তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ক্ষমতা দেখাতে বিজেপিই আগুন লাগিয়েছে। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। ইতিমধ্যেই একাধিক হিংসার ঘটনাও দেখা গেছে। যেমন- গতকালই বালুরঘাটে বিজেপির (BJP) এক বুথ সভাপতির রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বালুঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃণমূল (TMC)। এমন অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল। 

সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। এরপর মঙ্গলবার ভোরে জঙ্গলে গাছ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি নেতার মৃত্যুতে দানা বাঁধে রহস্য। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে গেরুয়া শিবির। মৃতের নাম সমীর পাহান (৪৫)। তিনি ছিলেন বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ির বিজেপির বুথ সভাপতি।

পরিবারের দাবি, সোমবার বিকেলে কালাইবাড়ি থেকে বালুরঘাটের ফরেস্ট এলাকায় আত্মীয়র বাড়িতে যান। তারপর সেখান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর মঙ্গলবার বালুরঘাটের জঙ্গলে মেলে বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ।

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি। ট্যুইটে সুকান্ত মজুমদার লেখেন, বালুরঘাটের কালাইবাড়িতে আরও এক বিজেপি কর্মী সমীর পাহানকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। হিংসা ও খুনের মাধ্যমে যুবসমাজের কণ্ঠ রোধ করতে চান দিদি।

দিনকয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করা হয়। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়।

আরও পড়ুন ; 'ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল', তৃণমূল বুথ সভাপতি খুনে বিস্ফোরক তথ্য

সেরা শিরোনাম

West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও

ভিডিও

Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget