এক্সপ্লোর

West Bengal Toto Rule: রাজ্যের সব টোটো নিয়ে এবার বড় সিদ্ধান্ত! 'এই নিয়ম' না মানলে বন্ধ হবে পরিষেবা

পুলিশ পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরিবহণ দফতর রাজ্যের সব টোটোকে অস্থায়ী নম্বর দিচ্ছে।
  • টোটো চিহ্নিতকরণ শেষে চলার রাস্তা ও সময়সীমা ঠিক হবে।
  • রেজিস্ট্রেশন না করালে ৩০ নভেম্বরের পর টোটো বন্ধ।
  • নতুন টোটো তৈরি বা বিক্রিতে সরকারি অনুমতি লাগবে।

কলকাতা: রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। 

চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পুলিশ পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। 

অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রশন করানো বাধ্যতামূলক। যাঁরা করবেন না তাঁদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহণ দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনও লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।                           

প্রসঙ্গত, রাজ্য জুড়ে জালের মত ছড়াচ্ছে রেজিস্ট্রেশনবিহীন টোটো। দিনে দিনে বাড়ছে তার দৌরাত্ম্যও। বছর শুরুতেই রাজ্যের দুই জেলাতে অপরাধে জড়িয়েছিল এই পেশার সঙ্গে যুক্তদের নাম। সেই অবস্থাতেই এবার শিলিগুড়ি সহ গোটা রাজ্যেই টোটো নিয়ন্ত্রণে মাঠে নামলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। 

এর আগে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে টোটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন তিনি। শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতেও নতুন ভাবনার কথা জানান পরিবহণমন্ত্রী।                                          

অন্যদিকে, সম্প্রতি হুগলির মাটিতে রাজ্যের শিল্প-গোষ্ঠীর কারখানা থেকে আবার একলাখি গাড়ি তৈরির ঘোষণা করা হয়েছিল। সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের পর সুগন্ধা থেকে বেরোতে চলেছে একলাখি ইলেকট্রিক কার। তিন চাকার ইলেকট্রিক টোটো উদ্বোধনের মঞ্চে আশ্বাস দিলেন সংস্থার কর্ণধার।                               

হুগলির সুগন্ধাতে ১২ একর জায়গায় গড়ে উঠেছে সংস্থার কারখানা। শনিবার ই-থ্রি হুইলারের উদ্বোধন করেন কুণাল ঘোষ। উদ্বোধনের মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক প্রস্তাব দেন, এই কারখানাতেই তৈরি হোক এক লক্ষ টাকার ইলেকট্রিক কার। তারপরই সংস্থার কর্ণধার আশ্বাস দেন, খুব দ্রুত তাঁরা নিয়ে আসবেন একলাখি চার চাকার গাড়ি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget