এক্সপ্লোর

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

Kolkata News: কলকাতা এবং আশপাশের এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বইছে দমকা হাওয়া। 

কলকাতা : ফের ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই তিন জেলায় মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা এবং আশপাশের এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বইছে দমকা হাওয়া। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়াও হাওড়া জেলাতেও ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে হাওড়া জেলাতেও। মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে গাছের তলায়, খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৭.২ মিলিমিটার। 

মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন... 

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে মহালয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার ১১ অক্টোবর থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস। তবে ১০ অক্টোবর শনিবার মহালয়ার দিন পর্যন্ত বিক্ষপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ। 

মহালয়া পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও। দুর্গাপুজোর কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই প্রসঙ্গে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে ঝড়বৃষ্টি হলেও, তাপমাত্রার বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং তাপমাত্রা বেশিই থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পজনিত অস্বস্তিকর, গুমোট, ভ্যাপসা, দমবন্ধকর পরিস্থিতি বজায় থাকবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget