এক্সপ্লোর

West Bengal Weather: শীতের আমেজ গোটা রাজ্যে, বৃষ্টির আশঙ্কা রয়েছে? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

Winter 2026: বাংলাদেশ, অসম ও মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে অবাধ পশ্চিমের শীতল হাওয়া।

কলকাতা: ডিসেম্বরের শুরু থেকেই শীতের (Winter) আমেজ রাজ্যে। এখনই কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী জানাল আবহাওয়া দফতর?

এ রাজ্যে আপাতত কোনও সিস্টেম নেই। বাংলাদেশ, অসম ও মেঘালয়ের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে অবাধ পশ্চিমের শীতল হাওয়া। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে; আরও সামান্য কমবে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; শীতের আমেজ বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর।

সকালে শিশির এবং কুয়াশা, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হাল্কা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। দার্জিলিংয়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। মালদায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামী ৪-৫ দিন তাপমাত্রা একই রকম থাকবে।

পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসম ও‌ মেঘালয়ের ওপর আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পঞ্জাব এলাকায়। সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ ও ত্রিপুরাতে। নতুন করে প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ পাঁচই ডিসেম্বর।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। এখনও স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ল। আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু-এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত পাঁচ দিন প্রায় একই রকম তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়া।

কলকাতায় আজ সামান্য বাড়ল তাপমাত্রা। ১৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। সকালে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদাতে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা।

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget