এক্সপ্লোর

West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ?

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের সব জেলা। দক্ষিণবঙ্গেও বর্ষার ইঙ্গিত?


সঞ্চয়ন মিত্র, কলকাতা :  অবশেষে সোমবার  বর্ষা ( West Bengal Monsoon ) প্রবেশ করল বাংলায়। যদিও জলপাইগুড়িতে ( Jalpaiguri )  মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ই জুন। বাংলা এবার পাঁচ দিন দেরিতে বর্ষার আগমন ঘটল। তবে দক্ষিণবঙ্গে ( South Bengal ) কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর।

সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা, মালদার ওপর দিয়ে অবস্থান করছে। এর ফলে শুধু উত্তরবঙ্গের সব জেলা নয় সিকিম ও বিহারেও ঢুকে পড়ল মৌসুমী বায়ু। সোমবার বিকেলে প্রাকবর্ষার বৃষ্টিতে স্নান করেছে তিলোত্তমা। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের সব জেলা। এরকম বৃষ্টি চলবে ১৬ জুন পর্যন্ত। মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার,  জলপাইগুড়ির কিছু অংশে।

দক্ষিণবঙ্গ কি ভিজবে ?

বঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরস, পূর্ব ও পশ্চিম বর্ধমান এ। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত। 

কলকাতায় বৃষ্টি ?

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে , তবে গুমোট গরম থেকে রেহাই নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরেও। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে দিনভর। কলকাতা শহরে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার। 

আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
13-Jun 28.0 36.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
14-Jun 29.0 37.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky with possibility of development of thunder lightning
15-Jun 29.0 38.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky
16-Jun 30.0 38.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky
17-Jun 30.0 38.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky
18-Jun 29.0 37.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ? Partly cloudy sky
19-Jun 28.0 36.0 West Bengal Weather : উত্তরবঙ্গে বর্ষার আগমন, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ ?

Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget