এক্সপ্লোর

Weather : তীব্র গরম থেকে স্বস্তি আগেই ? দ্রুত এগোচ্ছে মৌসুমী বায়ু? ঠিক কবে রাজ্যে শুরু বর্ষা, বড় আপডেট!

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের ফলে অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্ষার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।

ভারতে বর্ষার আগমনের কাউন্টডাউন (Monsoon Arrives Early) শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের প্রায় চার দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গেল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১৬ মে থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। সাধারণত প্রতি বছর ২০ মে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশ ঘটে। কিন্তু এ বছর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে অনেকটাই দ্রুত এগিয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের ফলে অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্ষার অগ্রগতি ত্বরান্বিত হয়েছে (Cyclonic Circulation Bengal) ।

 কেরলে আগাম বর্ষার সম্ভাবনা

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে নাগাদ কেরলে পৌঁছে যেতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকে। সেই হিসেবে এ বছর প্রায় এক সপ্তাহ আগেই বর্ষার আগমন হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহবিদরা বলছেন, কেরলে যদি আগাম বর্ষা প্রবেশ করে, তাহলে পূর্ব ভারতে বর্ষার গতিপ্রকৃতিতেও তার প্রভাব পড়তে পারে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছয়। তবে এ বছরের অনুকূল আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা আগেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান।

 উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস                    

ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ঘন ঘন কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য অত্যন্ত সহায়ক।

 অস্বস্তিতে কলকাতা

বর্ষা আন্দামানে পৌঁছে গেলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও শনিবার দিনের অধিকাংশ সময়ই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হয়েছেন মানুষ।                             

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকে সম্পূর্ণ স্বস্তি মিলবে না।                         

 

Frequently Asked Questions

ভারতে বর্ষা কখন আসতে পারে?

এ বছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রায় চার দিন আগে, অর্থাৎ ১৬ মে পৌঁছে গেছে। কেরলে এটি ২৬ মে নাগাদ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে কি বর্ষা এগিয়ে এসেছে?

হ্যাঁ, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ায় মৌসুমি বায়ু দ্রুত এগিয়ে এসেছে।

উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে?

ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে গরম থেকে মুক্তি মিলবে?

বর্ষা পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকে সম্পূর্ণ স্বস্তি মিলবে না, যদিও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget