এক্সপ্লোর

West Bengal Weather News: আর ৪ দিনের কষ্ট ! তারপরই বৃষ্টি , প্রথমেই ভিজবে এই ৩ জেলা, জানিয়ে দিল আবহাওয়া অফিস

Kolkata Weather Update : সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে অনুমান আবহবিদদের।

ঝিলম করঞ্জাই, কলকাতা :  রাজ্যে রোজই রেকর্ড ভাঙছে গরম। তাপমাত্রা রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে।   অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আরো তিনদিন। উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর বলছে সোমবারই ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ! শহরের উষ্ণতম দিনে বৃষ্টির খবর দিল আবহাওয়া দফততর। 

 দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি 

আশার কথা একটাই, আগামী শনিবার থেকেই  বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে এ বঙ্গে। তার জেরে অবশেষে চাতক-রাজ্যকে শান্ত করতে নামবে রবিবাসরীয় বৃষ্টি। টিপটিম, রিমঝিম নয়, একেবারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।  এই তিন জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে অনুমান আবহবিদদের।

তবে আবহাওয়া দফতর জানাচ্ছে,কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরো চার/পাঁচ দিন তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই আট জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। 

উত্তরবঙ্গে আজই বৃষ্টি  

আজ পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে। দার্জিলিং ও কালিম্পঙ্গে হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব রয়েছে। নিচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে পাহাড় সংলগ্ন তিন জেলায়। সবমিলিয়ে উত্তরবঙ্গের ছয় জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে । এর মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তাপপ্রবাহ চলবে। মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় চরম তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। 


আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। একই সঙ্গে জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিও থাকবে।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget