কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                              

দক্ষিণবঙ্গের আবহাওয়া: ক্যালেন্ডার বলছে ফাল্গুন মাস। কিন্তু রাজ্যের সব প্রান্তে এখনও ধরা দেয়নি বসন্ত। ভোরের দিকে রয়েছে শীতের আমেজ। আবার বেলা গড়ালে বাড়ছে উষ্ণতা। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০। যা স্বাভাবিক। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাংশে আকাশ আংশিক মেঘলা থাকবে।                                      

কোন জেলায় কেমন আবহাওয়া?                   

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২১ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২২ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
হাওড়া২১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
কলকাতা২১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
হুগলি২১ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
পুরুলিয়া১৭ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম২০ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২১ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা
বাঁকুড়া ১৭ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৮ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৮ ডিগ্রি, ৫০% আর্দ্রতা
বীরভূম১৭ ডিগ্রি, ৫০% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৭ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
নদিয়া১৮ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: আজ থেকে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের পারদ। শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                 

আরও পড়ুন: Loksabha Election 2024: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কীভাবে? আজ বৈঠকে কমিশন