কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                                                                   

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী। আজ থেকেই বদলাবে আবহাওয়া। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টিতে ভিজবে বাংলার উপকূলবর্তী জেলা। সপ্তাহান্তে হাওয়া বদল হলেও, জাঁকিয়ে ঠান্ডা আর ফিরবে কিনা, তা অবশ্য এখনও জানায়নি আবহাওয়া দফতর।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৪ ডিগ্রি, ২৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৭৪% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৯ ডিগ্রি, ২৩% আর্দ্রতা
হাওড়া১৫ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
কলকাতা১৫ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
হুগলি১৪ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
পুরুলিয়া১৩ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৪ ডিগ্রি, ২৬% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৬ ডিগ্রি, ২৬% আর্দ্রতা
বাঁকুড়া ১৩ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৪ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৩ ডিগ্রি, ২৪% আর্দ্রতা
বীরভূম১৩ ডিগ্রি, ২২% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৩ ডিগ্রি, ২২% আর্দ্রতা
নদিয়া১৪ ডিগ্রি, ২৩% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: দিনাজপুর ও সংলগ্ন এলাকায় শৈত্য প্রবাহ হতে পারে । উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এর প্রভাব পড়বে। সকালে কুয়াশা থাকবে ও কোল্ড-ডে পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কাল থেকে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। কুয়াশার দাপট বেশি থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Doctor's New Rule: ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন