এক্সপ্লোর

Weather Updates: শক্তি বাড়ছে নিম্নচাপের, ভারী থেকে অতিভারী বৃষ্টি, কতদিনের জন্য সতর্কতা জারি হল?

Weather Alert: সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। বরং দুর্যোগ আরও বাড়বে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব ও পশ্চিম অক্ষরেখার প্রভাবে তুমুল বৃষ্টি চলবে। এদিকে, বঙ্গোপসাগরে রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সোমবার তা পরিণত হবে নিম্নচাপে। ওড়িশার নিম্নচাপটি শক্তি হারিয়ে দূরে সরে যাচ্ছে। সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এর সঙ্গে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত। এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ওড়িশার নিম্নচাপ ক্রমশক্তি হারাচ্ছে এবং এটি পূর্ব-পশ্চিম অক্ষরেখার সঙ্গে মিশে নিম্নচাপ অক্ষরেখাকে শক্তিশালী করবে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, শনিবার মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। 

রবিবার মেঘলা আকাশে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যেই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসও বইতে পারে। 

এই নিম্নচাপের প্রভাবে উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। আগামীকাল রবিবার থেকে উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস এরপর সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। 

মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি না থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। 

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। 

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।  বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ওপরের তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।  ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।  বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget