এক্সপ্লোর

Weather Today: শক্তি বৃদ্ধি নিম্নচাপের, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় চরম সতর্কতা?

Weather Alert: কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের বলা হয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা পর্যন্ত বিস্তৃত। এছাড়া, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।              

তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ রয়েছে সেটি আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাবার সম্ভাবনা। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও  উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এর অভিমুখ। কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।                              

কোন কোন জেলায় সতর্কতা? 

ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি থাকছে। 

আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ ওয়াইড স্প্রেইড রেইন। আগামীকাল রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন। বিক্ষিপ্তভাবে কয়েক জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে। নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,  কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।                                                

এদিকে কলকাতায় নিম্নচাপ সরে গেলে কখনো আংশিক মেঘলা আকাশ। তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget