এক্সপ্লোর

Weather Today: প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, কমলা সতর্কতা জারি, আজ থেকেই বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়?

সোমবার হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি, সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা: মার্চের তৃতীয় সপ্তাহেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায়। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হল। দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে রবিবার সন্ধে থেকে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতার একাংশেও বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ১৫ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় সর্বোচ্চ ৫০ কিমি বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি, সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা এবং শুধুমাত্র বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে। মালদাতেও ঝড়বৃষ্টি চলছে। আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                                                                         

একটানা তিনদিন সব জেলায় বিরাট সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ থেকে একটানা ছ'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ঘনঘটা। একটানা তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে জেলায় জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।                                                             

আলিপুর আবহাওয়া দফতরের বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, কলকাতা-সহ দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হল। গার্ডেনরিচে ঝোড়ো হাওয়ায় ভাঙল তোরণ। বর্ধমান, মালদা, আলিপুরদুয়ারে ঝড় ও শিলাবৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। কালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget