সঞ্চয়ন মিত্র, কলকাতা :  আবহাওয়ার মুড বদল। শুরু শীতের দ্বিতীয় ইনিংস । কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই কামব্যাক শীতের। সোমবারই মকর সংক্রান্তি। তার আগেই পৌষের শেষ বেলায় ফিরল শীত। এক ধাক্কায় অনেকটাই নামল পারদ।  বৃহস্পতিবার বিকেল থেকে বইছে হিমেল হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, শুক্রবার থেকেই পারদ-পতন হল। ৩ ডিগ্রি নেমে গেল রাজ্যের তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১।  যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪.১ ডিগ্রি। 

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শীত ফিরল। তবে তাপমাত্রার এই পতন শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে।  বেশ কিছুদিন ধরে এবার শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।  

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে। 

 

শুক্রবার পশ্চিমবঙ্গের কোথায় কেমন তাপমাত্রা ? 

১২ জানুয়ারির আবহাওয়া 


Date: 2024-01-12
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol24.8 (11/01)110.507041 (11/01)NIL
ASHOKNAGAR23.8 (11/01)--11.1------NIL
Baharampur23.0 (11/01)-111.608459 (11/01)NIL
Bankura24.5 (11/01)08.6-37951 (11/01)NIL
Bishnupur24.5 (11/01)08.6-37951 (11/01)NIL
Burdwan25.8 (11/01)19.8-18381 (11/01)NIL
Coochbehar16.9 (11/01)-614.168799 (11/01)NIL
Darjeeling13.4 (11/01)25.036878 (11/01)NIL
Diamond Harbour26.1 (11/01)113.309183 (11/01)NIL
Digha26.5 (11/01)113.108171 (11/01)NIL
Jalpaiguri17.8 (11/01)-513.039389 (11/01)NIL
Kalimpong13.5 (11/01)-39.027370 (11/01)NIL
Kolkata-Alipur25.1 (11/01)014.108164 (11/01)NIL
Kolkata-Dum Dum24.5 (11/01)013.018558 (11/01)NIL
Kolkata-Howrah24.4 (11/01)0NA--9566 (11/01)NIL
Kolkata-Salt Lake24.8 (11/01)--13.8--7961 (11/01)NIL
Krishnanagar22.8 (11/01)-210.608260 (11/01)NIL
Malda20.8 (11/01)-211.508669 (11/01)NIL
Maya Bandar27.6 (11/01)121.608074 (11/01)NIL
Midnapore25.2 (11/01)112.1-17462 (11/01)NIL
MURSHIDABAD23.1 (11/01)--10.4------NIL
Nancowrie30.6 (11/01)-125.617692 (11/01)NIL
Port Blair30.2 (11/01)023.916477 (11/01)NIL
PURULIA25.3 (11/01)28.1-48860 (11/01)NIL
RAMSHAI18.3 (11/01)--13.6--9999 (11/01)NIL
RATUA18.9 (11/01)--9.5--10086 (11/01)NIL
SANTINIKETAN BOLPUR24.8 (11/01)--10.3--10050 (11/01)NIL
Siliguri18.8 (11/01)--12.5--9588 (11/01)NIL
Sriniketan24.0 (11/01)09.0-19277 (11/01)NIL
Sunderban25.0 (11/01)013.5-28472 (11/01)NIL

আরও পড়ুন:                                                       

সমুদ্রের উপরে চোখ ধাঁধানো সেতু! বিদেশ নয়, এবার ভারতেই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলেhttps://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y