এক্সপ্লোর

Weather Update : ক্রমেই বাড়ছে গরম, আজ থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, উইকএন্ডে ভাসবে শহর থেকে জেলা

Bengal Weather Update : আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।

কলকাতা : আস্তে আস্তে গরমকালের দিকে এগোচ্ছে বাংলা। গত কয়েকদিন ধরে বেশ খানিকটা বেড়ে গিয়েছে প্রায় সব জেলার তাপমাত্রা। বিশেষত রাতের দিকের তাপমাত্রা আরও  একটু বেড়ে গিয়েছে মঙ্গলবার। বুধবার সকালটা মোটা কুয়াশার চাদরে গা-ঢাকা দিল কলকাতা।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, আংশিক মেঘলা থাকবে আকাশ দিনভর। 

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকেই উপকূলের দুই জেলায় আকাশ থাকবে মেঘলা ।  বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশই থাকবে। পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও  নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হবে বিভিন্ন জেলায়। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। 

  • বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। 
  • বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ।
  •  এছাড়াও কলকাতা,ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ।
  • শনিবার ফের বাড়বে বৃষ্টি। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
  • সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের  পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বুধবার আংশিক মেঘলা আকাশই রয়েছে কলকাতায় । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। শনি-রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৫.৬ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৫ শতাংশ। 

অন্যদিকে রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে।  শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়।  


আরও পড়ুন : 
কাছা-পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন পার্টির পতাকা হাতে, গাড়ি থামিয়ে কাছে ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপর...

সেরা শিরোনাম

Kolkata Municipal Election: কলকাতার পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
West Bengal News Live Update: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget