এক্সপ্লোর

Weather Update: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্থা, আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

Cyclone Mantha: ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মান্থা। বিশাখাপত্তনম থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান রয়েছে এই ঘূর্ণিঝড়ের। চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান তার। মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝের এলাকায়। সেই সময় এর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আজকের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। 

ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩১ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। ৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং ও কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। 

কলকাতাতেও মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা এবং সলগ্ন এলাকায়। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget