এক্সপ্লোর

Weather Updates: নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতেরও সতর্কতা জারি হয়েছে।

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার, কলকাতা-র বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে।

বর্তমানে সিস্টেমটি সাগরদ্বীপের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৭ জুলাই দুপুর নাগাদ পারাদীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ (ল্যান্ডফল) করতে পারে।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি মিনি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।                                                    

দক্ষিণবঙ্গে কোথায় কত বৃষ্টি?

IMD জানিয়েছে, ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের কয়েকটি এলাকায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।


উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকলেও ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পরবর্তীতে কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫-৬৫ কিমি, দমকায় ৭৫ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে IMD। কলকাতা ও হলদিয়া বন্দরে লোকাল কশনরি সিগন্যাল নম্বর ৩ জারি করা হয়েছে।                                             

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget