এক্সপ্লোর

Weather: পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলায়

Weather Alert: জোড়া ঘূর্ণাবর্তে আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জের। আজ ও কাল উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এও জানান হয়েছে, ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।  দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বীরভূমে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বীরভূম ও মুর্শিদাবাদে কাল ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। 

অষ্টমীর (Ashtami) সকাল থেকেই কলকাতায় (Kolkata) আকাশের মুখ খানিকটা ভার! এই অবস্থায় রাজ্যের একাধিক জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), দুই বর্ধমান ও বীরভূমের কিছু অংশে।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।                                            

আরও পড়ুন,  ২৬৬ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো, রীতি মেনে শুরু অষ্টমীপুজো
 
আজ নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে অষ্টমী থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। নবমীতে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। নবমীতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায়। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।                   

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget