এক্সপ্লোর

Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। আগামী ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অনেক জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি, কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সবচেয়ে বেশি সতর্কতা : দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

১১ জুলাই: চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

১১ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

১২ জুলাই: তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

১২ জুলাই বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া হতে পারে।

১৩ জুলাই: আট জেলায় ভারী বৃষ্টি

১৩ জুলাই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

১৪ জুলাই: পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

১৪ জুলাই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশেও বজ্র-সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

১৫ ও ১৬ জুলাই

১৫ এবং ১৬ জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাব্য প্রভাব ।
  • নিচু এলাকা ও আন্ডারপাসে সাময়িক জল জমতে পারে।
  • দাঁড়িয়ে থাকা ফসল ও উদ্যানপালনের ক্ষতি হতে পারে। 
  • খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে।   
  • প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

    কী কী সতর্কতা মেনে চলবেন? 
    বজ্রঝড় বা প্রবল বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা জলাশয়ের কাছে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

    মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা 
    পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে দমকা হাওয়া, যা দমকে ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। তাই ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram Rejinagar Bypoll : মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget