এক্সপ্লোর

West Bengal Weather Update: চলতি সপ্তাহে আরও বৃষ্টি, বর্ষণ বাড়লেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই

WB Weather Update: দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এবং চূড়ান্ত অস্বস্তি। হাল্কা রোদের আভা দেখা গেলেও বৃষ্টির হাত থেকেই এখনই রক্ষা পাওয়া যাবে না। 

দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আজ সোমবার মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। ৩১শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকাযর ফলে, বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। 

মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর, জানিয়েছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টি হবে শুধুমাত্র কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। উত্তরের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারের উত্তরের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget