এক্সপ্লোর

Weather Update: রাজ্যে ফের কবে জাঁকিয়ে শীত ? কলকাতায় কি তাপমাত্রা বাড়বে ?

Weather News: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীত কি এবার ধীরে ধীরে কমছে ? শীতের আমেজ কি আর মিলবে না ? উত্তর, 'মিলবে'। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ পড়বে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে, আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোন সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায়। 

দক্ষিণবঙ্গ-

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শীতের আমেজ পৌষ সংক্রান্তিতে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়ল। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের শেষে শনিবার আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা কমতে পারে।

উত্তরবঙ্গ-

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চার-পাঁচ দিন একই রকম থাকবে পারদ। সপ্তাহান্তে আবার নামবে তাপমাত্রা।

কলকাতা -

সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী ৪/৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতায় হালকা/মাঝারি কুয়াশা। ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩-৮৮ শতাংশ। 

ভিনরাজ্য-

আজ ঘন কুয়াশা, কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিমের সমতলে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম, বিহার, ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget