এক্সপ্লোর

Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি

West Bengal Weather Update: শুরু হয়েছে তুমুল ঝড়বৃষ্টি। সেই সঙ্গে চলছে বজ্রপাত। ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে কলকাতার একাধিক অংশে। বাজ পড়ছে বহু জায়গায়। চলছে প্রবল বৃষ্টিও। 

Kolkata Weather Update: কলকাতা এবং আশপাশের বেশ কিছু এলাকায় কালবৈশাখীর তাণ্ডব। সঙ্গে শুরু বৃষ্টি। শোঁ শোঁ আওয়াজে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ যথেষ্টই তীব্র। তার সঙ্গে শুরু হয়েছে বড় বড় ফোঁটার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা ছিল। মাঝে মাঝে দেখা গিয়েছে রোদের ঝলক। তবে রাত একটু বাড়তেই ৯টার পর শুরু হয়েছে তুমুল ঝড়বৃষ্টি। সেই সঙ্গে চলছে বজ্রপাত। ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে কলকাতার একাধিক অংশে। বাজ পড়ছে বহু জায়গায়। চলছে প্রবল বৃষ্টিও। 

দক্ষিণবঙ্গে কালবৈশাখী এবং বৃষ্টির দাপট কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়। তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। ভাল ঝড়-বৃষ্টি হয়েছে এইসব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতায়। আগামী কাল পর্যন্ত উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি, জানিয়েছে হাওয়া অফিস। নিউ আলিপুরে ঝড়ের দাপটে গাছ পড়েছে বলে খবর। 

রবিবার সন্ধ্যাতেও কলকাতা-সহ দুই ২৪ পরগনায় শুরু হয় ঝড়-বৃষ্টি। গার্ডেনরিচে ঝোড়ো হাওয়ায় ভেঙে যায় তোরণ। বর্ধমান, মালদা, আলিপুরদুয়ারেও গতকাল ঝড়- বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টিও হয়েছে রবিবার সন্ধেবেলা। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

রবিবার সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হয়েছে। একাধিক জেলা থেকে ঝড়বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে রবিবার সন্ধে থেকে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতার একাংশেও বেশ ভালই বৃষ্টি হয়েছে রবিবার সন্ধ্যায়। ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে আজ অর্থাৎ রবিবার। মালদাতেও ঝড়বৃষ্টি হয়েছে আজ। আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দু'ক্ষেত্রেই একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেও আভাস হাওয়া অফিসের। প্রসঙ্গত উল্লেখ্য, ২ দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। ভ্যাপসা গরম তেমনভাবে কমেনি এই বৃষ্টির প্রভাবে। গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবারেও সন্ধেবেলা বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়াও। সেদিন ভারী বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতার একাংশের পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশেও সেদিন বৃষ্টি হয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget