এক্সপ্লোর

Weather Update: ভয়ঙ্কর গরম, তাপমাত্রা বাড়বে ৫-৭ ডিগ্রি, দাবদাহে পুড়বে কোন কোন জেলায় ?

West Bengal Weather: শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। এবার আসছে ভয়ঙ্কর গরম। ৫ থেকে ৭ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে ভ্যাপস অস্বস্তিকর গরম।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : টানা ঝড়-বৃষ্টির পর আজ থেকে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। বাড়ছে তাপমাত্রাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাড়বে শুধুই গরম এবং অস্বস্তি। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃহস্পতিবার, ১৩ থেকে ১৬ই এপ্রিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম থাকতে পারে। 

এর পাশাপাশি আজ শনিবার এবং কাল রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং - এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী ২ দিন। আজ শনিবার এবং কাল রবিবার দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই ২ দিন। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। সোমবার ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। সোমবার বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল কিংবা সন্ধ্যের দিকে। 

উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে 

আজ শনিবার ও কাল রবিবার শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং - এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। 

কলকাতার আবহাওয়া 

শহর কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে আজ সকালে। অন্যদিকে, সকাল থেকেই পরিষ্কার আকাশ। পরে বেলার দিকে কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আজ কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া কলকাতায়। আগামীকাল রবিবার থেকে বুধবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৭ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget