এক্সপ্লোর

West Bengal Weather Update: কালবৈশাখীর দাপটে সপ্তাহজুড়ে চলবে ঝড়বৃষ্টি, আজ কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা?

Kolkata Weather Forecast: ভ্য়াপসা গরমে সাময়িক স্বস্তির খবর। এই সপ্তাহেই রাজ্য়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

গতকাল থেকেই আবহাওয়া কিছুটা মনোরম হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার সাংঘাতিক হেরফের না হলেও কিছুটা স্বস্তি মিলবে। তীব্র গরম আর চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতার জেরে গত কয়েকদিনে যে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছিল, তার থেকে মুক্তি পাওয়া যাবে। 

গতকাল, রবিবার ৫ এপ্রিল সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কলকাতা এবং আশপাশের অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল থেকেও আবহাওয়া বেশ মনোওরম। আকাশ আংশিক মেঘলা রয়েছে। এখনও বৃষ্টি শুরু হয়নি। তবে বইছে ঝোড়ো হাওয়া। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সোমবার ৫ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ অথবা ৪০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে উল্লিখিত জেলাগুলির বিভিন্ন অংশে। 

ভ্য়াপসা গরমে সাময়িক স্বস্তির খবর। এই সপ্তাহেই রাজ্য়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজ সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চৈত্রের আকাশে ফের দুর্যোগের মেঘ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গনা পর্যন্ত বিসতৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত রাজ্যজুড়ে হতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। উত্তরবঙ্গের ৫ জেলাতেই ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়তে পারে দুর্যোগ।  বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে হাওয়া বদলের জেরে একধাক্কায় অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.০৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget