এক্সপ্লোর

Weather Update : শীত উধাও ! আজ-কালের মধ্যেই নামবে বৃষ্টি, কোথায় কোথায় জানাল আবহাওয়া দফতর

West Bengal Weather Report : আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোনও কোনও জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার বৃষ্টি হতে পারে  পশ্চিমের জেলাগুলিতে।


সঞ্চয়ন মিত্র, কলকাতা :  শীতে ( Witer ) জবুথবু উত্তর ভারত ( North India ) । কিন্তু নতুন বছরে একদিন-দুদিন আশা দেখিয়েই, আবার গা-ঢাকা দিল শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শীত গেল-গেল বলে মুষড়ে পড়ার দরকার নেই,  বুধবার থেকেই ফের বাংলায় শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।

দক্ষিণবঙ্গে এই কদিন দিন শুরু হবে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে। পূবালী হাওয়ায় প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে । এর ফলে আজ থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোনও কোনও জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার বৃষ্টি হতে পারে  পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১০ই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে।  আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস। 

বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে। আগামী দুদিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।  উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। আগামী তিন দিনে আরও  কিছুটা তাপমাত্রা বাড়বে। এ সপ্তাহেই ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশাই থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ বজায় থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে মহানগরীতেও।

শুক্রবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।          

আরও পড়ুন: প্রতিটি প্রশ্নপত্রে ‘স্বতন্ত্র কোড’! মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে নয়া ব্যবস্থা পর্ষদের

 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget