এক্সপ্লোর

Weather Update: বাইরে বের হলেই জ্বালা ধরাচ্ছে রোদ ? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

West Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল কি হাওয়া অফিস ?

কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আচমকাই পারদ চড়ে অস্বস্তি বেড়েছে। ভোরের বাতাসে কিছুটা স্বস্তি মিললেও, বেলা বাড়তেই সেই  কোমল স্পর্শ হারাচ্ছে মুহূর্তেই। অফিস টাইম থেকেই জ্বালা ধরাচ্ছে রোদ। এদিকে এমন অবস্থায় স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Office)। 

৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টি..

আবহাওয়া দফতরের তরফে সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ২১ থেকে ২২ তারিখের মধ্যে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। এখানেই শেষ নয়, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়। দুই এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে।

তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি

এদিকে ইতিমধ্যেই দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। এটা স্বাভাবিকের থেকে প্রায় ৩-৪ ডিগ্রি বেশি। তাপমাত্রা বেশি রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। এবং উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়ার জেরেও কিছু প্রভাব রয়েছে। 

সপ্তাহান্তে কেমন আবহাওয়া ?

 তবে ২৩ ফেব্রুয়ারি বৃষ্টি কমে আসবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে যাবে।২২ তারিখে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গে ক্ষেত্রে মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে ।উত্তরবঙ্গে ২৩ তারিখে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৪ তারিখে ফের বাড়তে পারে। প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায়। তবে তাপমাত্রা কিছুটা বেশিই থাকবে।  

আরও পড়ুন, 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয়, জানে না', কুণাল ইস্যুতে মুখ খুললেন অগ্নিমিত্রা

মূলত গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছিল ২৩ জানুয়ারি। ওইদিন ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও তারপর পরই ফের শীতের আমেজ ফিরে আসে। যদিও সেটাও ছিল ক্ষণস্থায়ী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget