কলকাতা: নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই কমবে তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দফতর জানিয়েছেও ওই সময় থেকে বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। 

রাজ্যজুড়ে শীতের আমেজ: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখ। মাঝ নভেম্বরেই হাওয়া বদল। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট। আজ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় দুই জেলা এবং উপকূলের তিন জেলায়। 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
10-Nov24.031.0
Partly cloudy sky
11-Nov25.031.0
Partly cloudy sky
12-Nov24.031.0
Partly cloudy sky
13-Nov23.031.0
Mainly Clear sky
14-Nov23.031.0
Mainly Clear sky
15-Nov23.031.0
Mainly Clear sky
16-Nov23.031.0
Mainly Clear sky

সূত্র: IMD

আবহাওয়ার আপডেট:  আজ রবিবার ও কাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের থেকেই পারদ পতন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ।

কলকাতার আবহাওয়া: সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে। মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়ার পরিবর্তন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৫ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী; বেলুড় মঠে বিশেষ পুজো, সকাল থেকে ভক্ত সমাগম