এক্সপ্লোর

Weather Update : এল শীতের বিদায়বেলা ? সরস্বতী পুজোয় ছুটবে ঘাম? বড় বার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে।  

কলকাতা : এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। সরস্বতীপুজোর আগে কি ফের জোরদার ইনিংস খেলবে শীত? এ সপ্তাহের আবহাওয়া সম্পর্কে বিশেষ বার্তা দিন আলিপুর আবহাওয়া দফতর। গত সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার জেরে অনেকটাই বাধা পেয়েছিল শীত। কুয়াশার চাদর সরিয়ে ঘুম ভাঙছিল বঙ্গের। এ সপ্তাহেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে শীতের ইনিংস আর লম্বা হবে না। 

শীতের আমেজ গায়েব হবে শিগগিরি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। সেই সঙ্গে সঙ্গে  আবারও ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে শীত বাধাপ্রাপ্তই হবে। হঠাৎ করে তাপমাত্রা নেমে গেলেও, শীতের আমেজ গায়েব হবে শিগগিরি। 

কবে থেকে বাড়তে পারে তাপমাত্রা

সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, তাপমাত্রা বেশ কিছুটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি বা তার নিচে নেমে গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না।  কোথাও কোথাও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।

 বৃষ্টি হবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।  জানুয়ারির শেষ বা ১ফেব্রুয়ারি ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে পারদ। গত সপ্তাহের মতো এই সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তুষারপাত সম্ভাবনা 

উত্তরবঙ্গের কথা বলতে গেলে, দার্জিলিংয়ে মঙ্গল ও বুধবারে হালকা তুষারপাত হতে পারে।  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 

কলকাতার আবহাওয়া

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে এসেছে কলকাতায়। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই ঝকঝকে রোদের দেখা মিলেছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯০ শতাংশ।   

আরও পড়ুন :

ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO?

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget