এক্সপ্লোর

Weather Update : উত্তাল ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি, কড়কড় বাজ ! কোন কোন জেলায় বড় দুর্যোগ-বার্তা IMD-র?

West Bengal Weather Update : আবহবিদদের মতে, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েকদিনে মৌসুমি বায়ু আরও সক্রিয় হতে পারে।

কলকাতা : রাজ্যে বর্ষা এখনও ঢোকেনি, কিন্তু আবহাওয়ার মেজাজ ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। প্রাক বর্ষার বৃষ্টি চলছে দফায় দফায়। এতে একেবারে স্বস্তি না মিললেও, গরম থেকে সাময়িক অব্যাহতি মিলছে বৈকি ! আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, আগামী দু’সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শুরুতে বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত দমকা হাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের ইঙ্গিত

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ২৩ মে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সক্রিয় হচ্ছে বর্ষার পরিস্থিতি

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি  ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে সেটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এর জেরেই বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও ধীরে ধীরে এগোচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই মৌসুমি বায়ুর অগ্রগতি হয়েছে। আবহবিদদের মতে, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েকদিনে মৌসুমি বায়ু আরও সক্রিয় হতে পারে।

তাপমাত্রায় বড় পরিবর্তন নয়

আগামী দু’সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সামান্য কম তাপমাত্রা থাকতে পারে, তবে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আপাতত নেই।

গত সপ্তাহে কোথায় সবচেয়ে বেশি গরম পড়েছিল?

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় সর্বোচ্চ ৪২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

জুন মাসের  প্রথম সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস ( ২৯ মে – ৪ জুন ) 

  • দক্ষিণবঙ্গ:  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শুরুতে ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে বাতাস, বজ্রপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে থাকবে।
  • উত্তরবঙ্গ: বৃষ্টিপাত চলবে। বিচ্ছিন্ন বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।  
জুন মাসের  ২য়  সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস  ( ৫ জুন – ১১ জুন )
  • দক্ষিণবঙ্গ: বৃষ্টিপাত বিক্ষিপ্ত থেকে মোটামুটি বিস্তৃত হবে এবং এর সঙ্গে বিচ্ছিন্নভাবে ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া ও দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
  • উত্তরবঙ্গ: বৃষ্টিপাত মাঝারি থেকে ব্যাপক হারে হবে এবং কিছু দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget