এক্সপ্লোর

Kalbaishakhi Updates: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের কালবৈশাখীর দাপট, আজ বিকেল থেকেই দুর্যোগ শুরু এই জেলাগুলিতে! কতদিন চলবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এটি ওড়িশা এবং ঝাড়খন্ডের উপর দিয়ে গিয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার তীব্র দাবদাহ থেকে মুক্তি? আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির (Thundershower) সম্ভাবনা বেশি।  ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া; তাপমাত্রা আরো বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এটি ওড়িশা এবং ঝাড়খন্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে রয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।                                                                

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে দু এক জায়গায় চলবে। 

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে; আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।

উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এবং নিচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

রবিবার ও সোমবারে ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায় চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget