এক্সপ্লোর

West Bengal Weather Updates: দফায় দফায় বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের প্রকোপ, বাজ পড়ে নানুরে হত ২, আহত ৫

Lightning Kills Several: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

সৌমিত্র রায়, ভাষ্কর মুখোপাধ্যায়, কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। নানুরে বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। নানুরে বজ্রপাতে এক মহিলা-সহ দু'জনের মৃত্যু। বজ্রাঘাতে আহত হয়েছেন পাঁচ জন। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। (West Bengal Weather Updates)

তীব্র দাবদাহের পর একটানা বৃষ্টির পূর্বাভাস ছিলই। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই মতো শনিবার সকাল থেকেও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দুপুরে, আবার সন্ধে থেকেও বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বীরভূমের নানুরে। (Lightning Kills Several)

নানুরের চারকল গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিসা-সহ দু'জনের। তাঁরা কেউ মাঠে চাষের কাজ করতে গিয়েছিলেন, কেউ গরু চড়াতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃত মহিলাকে জোৎস্না থান্দার বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। মৃত এবং আহতরা সকলেই চারকল গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ডোংরা গ্রামে বছর ৫০-এর এক ব্যক্তি মারা গিয়েছেন বজ্রপাতে। সুরথেশ্বর নামের ওই ব্যক্তি গরু চড়াতে গিয়েছিলেন, তখনই বাজ পড়ে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'পেনড্রাইভে আরও আছে, যা দেখছি, আর রাজ্যপালের পাশে বসব না', বললেন মমতা

তীব্র দাবদাহ পর্বের পর, গত কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ স্বস্তিজনক জায়গায় রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতা, দুই ২৪ পরগনা , মুর্শিদাবাদ, মেদিনীপুরেও বৃষ্টি চলছে। চলছে কালবৈশাখীও। আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত চলবে ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পারদ অনেকটাই নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নীচে। মঙ্গলবার থেকে হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget