এক্সপ্লোর

Weather Update: সরস্বতী পুজোতেও বৃষ্টি! মনখারাপের আবহাওয়া কাল ? কী খবর দিল হাওয়া অফিস

West Bengal Weather Updates: বলা হয়েছিল, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কাল সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার দিনে কী মুখভার থাকবে আকাশের? বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ? শুক্রবার সকাল অবধি এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছিল, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। 

যদিও সেই পূর্বাভাসে এবার এল বদল। এদিন বিকেলের আবহাওয়া আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বিকেলের পর কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হলেও বসন্ত পঞ্চমীর সকালে মেঘ কেটে রবির তেজেই উৎসব পালন করতে পারবে বঙ্গবাসী। এছাড়াও আগামী ৩দিন সামান্য কমবে রাতের তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ২-৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

এদিকে, সরস্বতী পুজোর আগে উধাও শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল সরস্বতী পুজোর দিন আকাশ পরিস্কার থাকবে। সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। তবে বেলা বাড়লে হালকা শীতের আমেজও উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গ ও কলকাতাবাসী। তবে উত্তরবঙ্গের আটজেলায় কালকেও বৃষ্টি হবে। সেখানে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।                                    

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টির পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে সিমলার রাস্তাঘাট।বরফ পড়ছে মুসৌরি এবং উত্তরকাশীতেও। এই মরশুমে এর আগেও বেশ কয়েকবার তুষারপাত হয়েছে উত্তর ভারতে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget