এক্সপ্লোর

Weather Today: বঙ্গে শীত বিদায়ের বার্তা? ফাল্গুনের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ, বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

West Bengal Weather Updates: বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে? শুক্রবার থেকে কি ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে?

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীত (Winter) বিদায়ের বার্তা নিয়ে দুয়ারে হাজির বসন্ত। ফাল্গুনের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত ছিল চার জেলায়। বাগদেবীর আরাধনার দিনে বৃষ্টি হয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টি মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সকাল থেকে মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে আবহাওয়ার মেজাজ বদলায় কি না, সেটাই দেখার।

তবে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।                                                                

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে কুয়াশা কমবে। আজ ও কাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মালদা ও দিনাজপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। 

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?                   

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা। রাতের তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।                         

আরও পড়ুন, কৃষক আন্দোলনের মধ্যেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা, স্বর্ণমন্দিরে পুজো নিবেদন

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget