এক্সপ্লোর

Weather Update : রবিবার থেকেই ধরবে কাঁপুনি? কত নামবে তাপমাত্রা? শীতের আগমনবার্তা দিল আবহাওয়া অফিস

আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নীচে ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে অনুমান আবহবিদদের। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রবিবার থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমবে।
  • আগামী সপ্তাহে সকালে শীতের আমেজ কিছুটা বাড়বে।
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই।
  • উত্তরবঙ্গেও রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে দুই-তিন ডিগ্রি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রবিবার থেকে পারদ পতনের পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জেলাতে, মূলত পশ্চিমের জেলাতে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। বড় খবর দিল আবহাওয়া দফতর। 

আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে খুব সকালে কিছুটা বাড়তে পারে শীতের আমেজ। তবে খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। অন্যদিকে, কলকাতায়, রাতের দিকে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের তাপমাত্রা। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। অন্যদিকে, আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নীচে ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে অনুমান আবহবিদদের।  

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ছিল। বাকি জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকবে।  কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়ে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। আগামী সোমবার থেকে সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পরিষ্কার আকাশ থাকবে গোটা সপ্তাহ জুড়ে।  সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে ধারণা আবহবিদদের। খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে।‌ সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে।  

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু-দিন তাপমাত্রার পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যাঁরা দুর্যোগের ভয়ে উত্তরবঙ্গে বেড়ানো বাতিল করছেন, তাঁদের জন্য সুখবর। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে।     

কলকাতার আবহাওয়া

আজ শুক্রবার রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা সামান্য বাড়লো। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।  রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে, অনুমান আবহবিদদের।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget