এক্সপ্লোর

West Burdwan: পুজোর কেনাকাটায় করোনা বিধিতে নজরজারির সিদ্ধান্ত পশ্চিম বর্ধমান প্রশাসনের

জেলায় গত ২ সপ্তাহে ১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন।  হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত ৩ শিশুরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।  দুর্গাপুর পুরসভার ভবনে এ বিষয়ে  উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। সেখানেই পুজোর বাজারে কেনাকাটার সময় করোনা বিধি মানার ওপর নজরদারির সিদ্ধান্ত হয়েছে।

জেলায় গত ২ সপ্তাহে ১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন।  হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত ৩ শিশুরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।পুজোর মুখে এভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।  সোমবার দুর্গাপুর পুরভবনে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। 

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  বাজারে ক্রেতা বিক্রেতারা যাতে মাস্ক পরে থাকেন, তার ওপর কড়া নজরদারি চালানো হবে।   বাইরে থেকে এসে হাত ভাল করে না ধুয়ে শিশুকে কোলে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  পুজোর কেনাকাটার সময় মানতে হবে দূরত্ব বিধি।

পশ্চিম বর্ধমান  সহকারী স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় ও দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তিওয়ারি-উভয়ের গলাতেই এ বিষয়ে সতর্কতার সুর। জানানো হয়েছে, নতুন করে সংক্রমণ হচ্ছে।  ফের করোনা বিধি পালন নিয়ে জোরদার প্রচার চালানো হবে।

এদিনের বৈঠকে দুর্গাপুর বণিকসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুর  চেম্বার অফ কমার্সের সম্পাদক ভোলা ভগত বলেছেন, আমাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি মেনে চলার ব্যাপারে দোকান মালিকদের জানানো হবে।

Covid Update: রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমে ১ শতাংশ । Bangla News

এরইমধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি ৫০ জন শিশুর মধ্যে ৩ শিশু করোনা আক্রান্ত হয়েছে।  ওই তিন শিশুকে স্থানান্তরিত করা হয়েছে কোভিড ওয়ার্ডে।  হাসপাতাল সূত্রে দাবি, বাকিদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, রাজ্যের  স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন।

 



সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
West Bengal News Live: ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget