এক্সপ্লোর

Robbery News: মধ্যরাতে অন্ডালে দু:সাহসিক ডাকাতি! সোনার গয়না-সহ লক্ষাধিক টাকা লুট

West Burdwan: সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালের (Andal) দিকনালা এলাকায় দু:সাহসিক ডাকাতির (Robbery) ঘটনা ঘটেছে। কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ পরিবারের। ডাকাতির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। 

কী হয়েছে? 

পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ বাড়ির পিছন দিকের দরজা ভেঙে ঢোকে ৬-৭ জনের ডাকাতদল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে, কয়েকজনের হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রেখে চলে লুঠপাট। সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। 

এই ঘটনার পরই অন্ডাল থানার পুলিশের পাশাপাশি সকালে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত ও এসিপি তৌহিদ আনোয়ার। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কীভাবে এই কাজ করল তা খুঁজে দেখার কাজ শুরু করেছেন। 

আরও পড়ুন, লোডশেডিংয়ের আজব পরিণতি, অন্ধকারে হবু শ্যালিকাকেই বিয়ে করে ফেললেন বর

মুর্শিদাবাদেও ডাকাতি                       

সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। সেখানে অবশ্য গৃহস্থ বাড়িতে নয়। ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে। গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে চম্পট দেয় ডাকাতরা। কিন্তু বস্তাভর্তি টাকা নিয়ে ভাগ্য বদলের স্বপ্ন আর পূরণ হল না। বরং পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন দুষ্কৃতীরা।            

এক ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয় লিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহক সেজে অ্যাক্সিস ব্যাঙ্কের স্থানীয় শাখায় ঢোকেন চার জন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ব্যাগে করে ভরতে থাকেন। ব্য়াঙ্কের ম্যানেজার, কর্মী, গ্রাহক, সকলে ভিতরে থাকাকালীনই শাটার নামিয়ে চলে তাণ্ডব। ব্যাঙ্ক কর্মী এবং গ্রাহকদের মাথায় বন্দুক তাক করে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede :
"আগের সরকারের সঙ্গে এটাই পার্থক্য..", চোরবাগান কাণ্ডে মৃতদের বাড়িতে গিয়ে কোন দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ?
News Live Blog : আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়
Durga Puja 2026: কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজের টিম থাকবে এবার বিভিন্ন পুজো মণ্ডপে, কোন পথে চোরবাগানকাণ্ডের তদন্ত ?
কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজের টিম থাকবে এবার বিভিন্ন পুজো মণ্ডপে, কোন পথে চোরবাগান কাণ্ডের তদন্ত ?
Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget