এক্সপ্লোর

West Burdwan: ইস্কো-র জমিতে বিজেপি কর্মীকে দোকান খুলতে বাধা, ধুন্ধুমার বার্নপুরে

একটুকরো জমি নিয়ে বিবাদ। শনিবার এই জমি-বিবাদেই উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের বার্নপুর স্টেশন বাজার। ইস্কো-র জমিতে দোকান খুলতে আসেন বিজেপি কর্মী পূর্ণিমা দে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলের (Asansol) বার্নপুরে (Barnpur) ইস্কো-র (ESCO) জমিতে বিজেপি কর্মীকে দোকান খুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃণমূল (tmc) সেটিং করতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জমির দখলি-স্বত্ত্ব দাবি করে ধর্নায় বসেছে দু’পক্ষই। সামান্য বিষয় নিয়ে বিধায়ক রাজনীতি করছেন, পাল্টা দাবি করেছে তৃণমূল (TMC)। 

একটুকরো জমি নিয়ে বিবাদ: শনিবার এই জমি-বিবাদেই উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের (Asansol Burnpur) বার্নপুর স্টেশন বাজার। ইস্কো-র জমিতে দোকান খুলতে আসেন বিজেপি (BJP) কর্মী পূর্ণিমা দে। তাঁকে বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র। ইস্কোর (ESCO) তরফে তাঁকেই এই জমি দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী। 

একজনের হাতে ইস্কো-র দেওয়া কাগজ। আরেকজনের কাছে আসানসোল পুরসভার (Asansol Municipality) লাইসেন্স। দু’পক্ষই জমির দখলি-স্বত্ত্ব দাবি করেন। স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের মদতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিজেপি কর্মী (bjp worker)। 

বার্নপুর স্টেশন বাজারের ব্যবসায়ী দেবশ্রী ভদ্র বলছেন, ৩০ বছর হয়ে গেল এই জায়গাটা আমাদের...ইস্কো বলল পার্কিং করব...বললাম আমার জায়গা ছেড়ে করুন...এখন ওঁরা এসে বলছেন এই জায়গাটা ইস্কো লিখে দিয়েছে...আমি আছি...আমাকে না দিয়ে ওঁকে কী করে দিতে পারে। 

শনিবার বিজেপি কর্মীকে (BJP Worker) নিয়ে ওই এলাকায় যান আসানসোল দক্ষিণের বিধায়ক। জমি-বিবাদের মীমাংসা না হওয়ায়, দু’পক্ষই ধর্নায় বসে। ইস্কো-র জমিতে দোকান নিয়ে বিবাদ। তুঙ্গে রাজনৈতিক তরজা

অগ্নিমিত্রা পালের দাবি, এটাই হচ্ছে তৃণমূল সরকার আর মমতার মামদোবাজি, জবরদখল, সংবিধান মানব না। গায়ের জোরে করব। তারা বলছে লোকাল কাউন্সিলরের সঙ্গে বসতে। বসব কেন? সেটিং করতে?

আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলছেন, একমাত্র বিধায়ককে দেখলাম যিনি এলাকার কোনও উন্নয়নে থাকেন না। নন ইস্যুকে ইস্যু করার জন্য উনি করেন, এখানে সবাই ব্যবসায়ী। উনি এটা রাজনীতিকরণ করছেন। 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হীরাপুর থানার পুলিশ । জমি-বিবাদ নিয়ে ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানান - যাঁর কাছে বৈধ কাগজ আছে তিনিই জমিটি ব্যবহার করতে পারবেন ।

আরও পড়ুন: Jiban Krishna Saha: পুকুর থেকে উদ্ধার জোড়া ফোনই কি নিয়োগ দুর্নীতির খনি? ডাটা উদ্ধারের চেষ্টায় এল টিম

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রেপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget