এক্সপ্লোর

Durgapur : দুর্গাপুরে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

Durgapur : দুর্গাপুরের এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। লিখিত অভিযোগ দায়ের হল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসুতি মৃত্যুর অভিযোগ দুর্গাপুরে। অভিযুক্ত চিকিসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। আসানসোল জেলা হাসপাতাল থেকে মৃতার ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে এলেন ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে একটি বিশেষ টিম। সুবিচার না পেলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছে প্রসূতির পরিবার। 

অভিযোগের তীর বেসরকার এক নার্সিংহোমের বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। লিখিত অভিযোগ দায়ের হল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে। সুবিচার না পেলে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন মৃতার পরিবার। গত ২৬শে সেপ্টেম্বর দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে বেসরকারী এক নার্সিংহোমে ভর্তি করা হয় দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙার বাসিন্দা ৩৫ বছরের মধুমিতা নায়েককে। সেই দিনই রাতে মধুমিতার কন্যা সন্তান হয়। এরপর থেকে এই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ বারবার বলা সত্ত্বেও সেই নার্সিংহোমের চিকিৎসক অশোক গোস্বামী বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ৩০ তারিখ পর্যন্ত এই নার্সিংহোমেই চিকিৎসাধীন ছিলেন মধুমিতা নায়েক। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রতিদিন।

অভিযোগ অবস্থা বেগতিক বুঝে চিকিৎসক অশোক গোস্বামী মধুমিতাকে সুস্থ আছে বলে পরিবারের লোককে জানিয়ে দিয়ে তাঁকে ছেড়ে দেন নার্সিংহোম থেকে। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত মধুমিতা নায়েককে নিয়ে যাওয়া হয় সিটি সেন্টারে বেসরকারী এক হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। কোলের সন্তান রেখে বাইশ তারিখ দুপুরে মৃত্যু হয় মধুমিতার। স্ত্রীর মৃত্যুর জন্য পানাগড় এর বেসরকারি সেই নার্সিংহোমের চিকিৎসককে দায়ী করে মধুমিতার স্বামী জানান, অবিলম্বে এই চিকিৎসকের লাইসেন্স বাতিল করতে হবে, দুর্গাপুর থানায় অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসককেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।

মধুমিতার আত্মীয় ও পাড়া পড়শিরা জানিয়ে দিয়েছেন যদি অভিযুক্ত চিকিৎসক অশোক গোস্বামীর শাস্তি না হয় তাহলে প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন তাঁরা। এইদিকে থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে মধুমিতা নায়েকের ময়না তদন্তের জন্য আসানসোল থেকে ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক শুভজ্যোতি রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ তার নিজের মতো করে তদন্ত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget