এক্সপ্লোর

Jamuria Factory Accident : স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহা পড়ে জখম ৬ শ্রমিক, দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ফের দুর্ঘটনা

West Burdwan News: কারখানার স্টিল মেল্টিং শপে তখন কাজ করছিলেন ১০-১৫ জন শ্রমিক। কাজের মাঝেই গলিত গরম লোহা ছিটকে পড়ে ৬ জন শ্রমিকের গায়ে। সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে (Durgapur-Asansol Industry Belt) ফের ভয়াবহ দুর্ঘটনা। স্পঞ্জ আয়রন কারখানায় গরম লোহা পড়ে জখম ৬ শ্রমিক। গুরুতর আহত ৬ শ্রমিকেই ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই কি এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ? উঠে গিয়েছে প্রশ্ন। পাশাপাশি শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাবিধি না মানার অভিযোগও উঠেছে। যদিও নিরাপত্তা নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গগন ফেরোটেক নামের সংস্থাটি।

এদিকে, গোটা ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সুরক্ষা বিধি না মানার অভিযোগ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। তোলেন জখম শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের দাবিও। যে সময়ই সেখানে হাজির হন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার বিষয়টি। এদিকে, ঘটনাস্থলে সিপিএম নেতৃত্ব গেলে পাল্টা স্লোগান তৃণমূলের।

কারখানার শ্রমিকদের দাবি, একটি নয়, গত রাতে জোড়া দুর্ঘটনা ঘটেছে গগন ফেরোটেক সংস্থায়। প্রথমে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালে নিয়ে  গেলে তিনি মারা যান। শারীরিক অসুস্থতার জেরে সঙ্গী শ্রমিককে হারানোর আধ ঘণ্টার মধ্যে ঘটে মারাত্মক দুর্ঘটনাটি। গলিত গরম লোহা পরিবহনের ল্যাডার উপচে গিয়ে তা শ্রমিকদের গায়ে পড়ে। রাত ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

রাতের শিফটে তখন কারখানার স্টিল মেল্টিং শপে তখন কাজ করছিলেন ১০-১৫ জন শ্রমিক। কাজের মাঝেই গলিত গরম লোহা ছিটকে পড়ে ৬ জন শ্রমিকের গায়ে। সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, দু'জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় রানিগঞ্জের হাসপাতালে। আর বাকি চারজনকে নিয়ে ছোটা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। 

দুর্ঘটনার জেরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে শামিল হয়েছিলেন শ্রমিকরা। যদিও নিরাপত্তায় গাফিলতি নিয়ে অভিযোগ অস্বীকার করেছে গগন ফেরোটেক কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও গোটা ঘটনা নিয়ে রাজনীতি্র রং লাগলেও ও ক্ষতিপূরণের জোরদার দাবি উঠলেও সে বিষয়ে মুখ খোলেনি কারখানা কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- ছিল আক্রমণের বিকল্প প্ল্যানও ! সংসদ তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝা-কে জেরায় বিস্ফোরক তথ্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget